News Bangla 24 BD | মৌলভীবাজারে জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়ি ঘেরাও - News Bangla 24 BD
News Head
 সত্য উদঘাটনে খবরের ভেতরের খবর তুলে আনার আহ্বান তথ্য সচিবের ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ বৃষ্টিতে ভিজলে শরীর-মন পাবে যে ১০ উপকার পাকিস্তানি তরুণের সঙ্গে প্রেম?, জবাবে যা বললেন নাজনীন নীহা ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জার্মানিতে বন্দুকধারীর হামলায় নিহত ৫ গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মৌলভীবাজারে জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়ি ঘেরাও


জঙ্গি আস্তানা সন্দেহে মৌলভীবাজারের বড়হাট ও ফতেহপুর এলাকায় দুটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা।

মঙ্গলবার গভীর রাত থেকে বাড়ি দুটি ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।ওই বাড়ি দুটির মধ্যে নব্য জেএমবির জঙ্গিদের আস্তানা বলে ধারণা করছে কাউন্টার টেরোরিজম ইউনিট।

মৌলভীবাজার জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শাহ জালাল বুধবার সকালে গণমাধ্যমকে জানান, একটি বাড়ি মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকায় অবস্থিত। অপর বাড়িটি সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের সরকার বাজার এলাকায়।

সিলেটের শিববাড়ি এলাকার জঙ্গি আস্তানা আতিয়া মহলে শেষ হয়েছে সেনাবাহিনীর প্যারা কমান্ডো পরিচালিত ‘অপারেশন টোয়াইলাইট’। আর তারই পরেরদিন মৌলভীবাজারে জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়ি ঘিরে রেখেছে কাউন্টার টেরোরিজম ইউনিট।

এ বিভাগের অন্যান্য সংবাদ