মৌলভীবাজারে আস্তানা থেকে গ্রেনেড ছুড়ছে জঙ্গিরা
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে দুটি পৃথক জঙ্গি আস্তানায় পুলিশের অভিযান চলছে। এর একটি মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকায়, অপরটি সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের সরকার বাজারের কাছে ফতেপুর গ্রামে। বাড়ি দুইটি একই মালিকের বলে জানা যায়। ফতেপুরের আস্তানা থেকে জঙ্গিরা সকালে বেশ কয়েকটি গ্রেনেড ছুড়ে মারে।
বুধবার (২৯ মার্চ) মধ্যরাত থেকে ওই দু’টি বাড়ি ঘেরাও করে রেখেছে পুলিশ। মৌলভীবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার রাশেদুল ইসলাম তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুটি আস্তানাতেই জঙ্গিরা অবস্থান নিয়েছে। পুলিশ রাত থেকেই আস্তানা দু’টি ঘেরাও করে রাখে। ভোররাতের দিকে অভিযান শুরু করলে জঙ্গিরা গুলি করতে থাকে। সকালে একের পর এক গ্রেনেড ছুঁড়েও মারে তারা।
রাশেদুল বলেন, রাত থেকে কৌশলে আমরা এলাকাবাসীকে সরিয়ে নিতে পেরেছি। এখন জঙ্গিদের কব্জা করার সকল চেষ্টা চলছে।

গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা
মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবাসহ ৩জন গ্রেফতার
শেরেবাংলা নগরে সরকারি তিন হাসপাতালে র্যাবের অভিযান, আটক-১৩
ভাওয়াল রাজদীঘি হবে গাজীপুরের সংস্কৃতির কেন্দ্রবিন্দু: জেলা প্রশাসক
যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার : প্রধানমন্ত্রী
বাংলাদেশে ভোজ্যতেলসহ কৃষিপণ্য রপ্তানিতে আগ্রহী পাকিস্তান 