আরএফএল কোম্পানির ম্যানেজার পরিচয়ে দুটি বাড়ি ভাড়া নেয় জঙ্গিরা
নিউজ ডেস্ক : মৌলভীবাজারে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা দুটি বাড়ির মধ্যে একটি বাড়ি ভাড়া নেয়া হয় বেসরকারি কোম্পানির ম্যানেজার পরিচয়ে। তিন মাস আগে মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকার বাসাটি ভাড়া নেয়া হয়। ভাড়া নেয়ার সময় ওই জঙ্গি নিজের নাম বেলায় বলে বাড়ির কেয়ারটেকারকে জানিয়েছিল।
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে খলিলপুর ইউনিয়নের নাসিরপুর এলাকার জঙ্গি আস্তানা ঘিরে রাখার সময় সেখানে দায়িত্বরত সহকারী পুলিশ সুপার রওশওউজ্জামান সিদ্দিকী এমন তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গত জানুয়ারিতে বড়হাট এলাকার বাসাটি ভাড়া নেন বেলাল। বাড়ির কেয়ারটেকার জুয়েল মিয়ার কাছ থেকে তিনি মাসিক সাত হাজার ২০০ টাকায় বাসাটি ভাড়া নেন। এসময় বেলায় নিজেকে আরএফএল কোম্পানির ম্যানেজার পরিচয় দেন। বাড়িটিতে বেলালের সঙ্গে তার শ্বশুর ও তিন শিশু থাকতেন।
পুলিশ কর্মকর্তা রওশনউজ্জামান আরও বলেন, বেলালের মাধ্যমে নাসিরনগরের গ্রামের বাড়িটি ছয় হাজার ৬০০ টাকায় ভাড়া নেন মাহফুজ নামে একজন। সেখানে তার সঙ্গে আছে শ্বশুর শাশুড়ি ও চার শিশু।
পুলিশের এই কর্মকর্তা জানান, পুলিশ, র্যাব ও কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা বাড়িটি ঘিরে রেখেছে। অভিযান চালানোর জন্য সোয়াটের অপেক্ষা করা হচ্ছে। তারা পৌঁছলেই অভিযান চালানোর পরিকল্পনা নেয়া হবে।
উল্লেখ্য, রাত তিনটা থেকে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়িটি ঘিরে রাখা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সকাল থেকে দুটি বাড়ি থেকে গোলাগুলি ও গ্রেনেড বিস্ফোরনের শব্দ শোনা যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই দুই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা
মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবাসহ ৩জন গ্রেফতার
শেরেবাংলা নগরে সরকারি তিন হাসপাতালে র্যাবের অভিযান, আটক-১৩
ভাওয়াল রাজদীঘি হবে গাজীপুরের সংস্কৃতির কেন্দ্রবিন্দু: জেলা প্রশাসক
যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার : প্রধানমন্ত্রী
বাংলাদেশে ভোজ্যতেলসহ কৃষিপণ্য রপ্তানিতে আগ্রহী পাকিস্তান 