News Bangla 24 BD | মৌলভীবাজারে 'জঙ্গি আস্তানা': আধ কি.মি. এলাকা কর্ডন - News Bangla 24 BD
News Head
 সত্য উদঘাটনে খবরের ভেতরের খবর তুলে আনার আহ্বান তথ্য সচিবের ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ বৃষ্টিতে ভিজলে শরীর-মন পাবে যে ১০ উপকার পাকিস্তানি তরুণের সঙ্গে প্রেম?, জবাবে যা বললেন নাজনীন নীহা ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জার্মানিতে বন্দুকধারীর হামলায় নিহত ৫ গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মৌলভীবাজারে ‘জঙ্গি আস্তানা’: আধ কি.মি. এলাকা কর্ডন


মৌলভীবাজার শহরের বড়হাট এলাকায় সন্ধান পাওয়‍া জঙ্গি আস্তানার চারদিকে প্রায় আধা কিলোমিটার এলাকা কর্ডন করে রেখেছে আইন-শৃঙ্খলা বাহিনী। ওই আস্তানা থেকে পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা বলছেন, ভেতরে কয়েক দফায় বোমা বিস্ফোরণেরও শব্দ শোনা গেছে।

মঙ্গলবার (২৮ মার্চ) দিনগত রাত থেকে বাড়িটি ঘেরাও করে রেখেছে আইন-শৃঙ্খলা বাহিনী। একই সময় থেকে ঘিরে রাখা হয়েছে সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের সরকার বাজারের কাছে ফতেহপুর গ্রামের একটি আস্তানাও। বড়হাটের আস্তানাটি একটি ডুপ্লেক্স বাড়িতে, আর ফতেহপুরের আস্তানাটি একটি একতলা বাড়িতে।

মৌলভীবাজার মূল শহর থেকে কয়েক কিলোমিটার দূরে খলিলপুর ইউনিয়নে ফতেহপুর গ্রামের একতলা টিনের চালা দেয়া বাড়িটি চারদিকে ইটের দেয়াল দিয়ে ঘেরা। খলিলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অরবিন্দ পোদ্দার বাচ্চু জানান, এই বাড়িটিতে দুইমাস ধরে ভাড়াটিয়ারা এসেছে।

ফতেহপুর গ্রামের ওই বাড়িটির দুটো বাড়ি পরেই রাজু আহমেদ চৌধুরীর বাসা। ভোরবেলা তাদের ঘুম ভাঙে গ্রেনেড আর গুলির শব্দে। তিনিও জানান, দুমাস ধরে নতুন ভাড়াটিয়ারা বাড়িটিতে দুজন পুরুষ, একজন মহিলা এবং একটি শিশুও তিনি দেখেছেন। সব মিলিয়ে ছয়-সাতজন থাকতে পারে বলে ধারনা করছেন প্রতিবেশী মি. চৌধুরী। তবে তাদের খুব একটা বাড়ি থেকে বের হতে দেখেননি।

ওই বাড়ির খুব কাছাকাছি কোন বাড়ি নেই। বাড়িটির তত্ত্বাবধানকারী ব্যক্তি তাদের জানিয়েছেন, কোনও কিছু প্রয়োজন হলে পুরুষ সদস্য মাঝে-মধ্যে বের হয়ে বাজার করে আনতেন।

অন্যদিকে মৌলভীবাজার শহরে বরহাট নামের এলাকায় ঘিরে রাখা বাড়িটি একটি নির্মাণাধীন ভবন। তৃতীয় তলার কাজ চলছে। জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান জানান, বাড়ির মালিক বহুবছর ধরে পরিবার নিয়ে লন্ডনে বসবাস করছেন। সর্বশেষ তিনি জেলায় কবে এসেছিলেন সে সম্পর্কে কোন ধারণা নেই তাদের।

পুলিশ বলছে, অপারেশনাল টিম সোয়াত, কাউন্টার টেররিজম ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর পর অভিযান চালানো হবে। বিভিন্ন জঙ্গি হামলার প্রেক্ষাপটে গোয়েন্দা নজরদারির ভিত্তিতে এই বাড়িটিকে ঘিরে অভিযানের প্রস্তুতি নেয়া হয় বলে জানানা স্থানীয় পুলিশ কর্মকর্তারা।

সিলেটের আতিয়া মহলে দীর্ঘ সময় ধরে চলা জঙ্গি বিরোধী অভিযান সমাপ্তি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই মৌলভীবাজারে জঙ্গি আস্তানা সন্দেহে পুলিশের এই অবস্থান।

এ বিভাগের অন্যান্য সংবাদ