News Bangla 24 BD | মৌলভীবাজারে ২ জঙ্গি আস্তানা ঘিরে ১৪৪ ধারা জারি - News Bangla 24 BD
News Head
 সত্য উদঘাটনে খবরের ভেতরের খবর তুলে আনার আহ্বান তথ্য সচিবের ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ বৃষ্টিতে ভিজলে শরীর-মন পাবে যে ১০ উপকার পাকিস্তানি তরুণের সঙ্গে প্রেম?, জবাবে যা বললেন নাজনীন নীহা ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জার্মানিতে বন্দুকধারীর হামলায় নিহত ৫ গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মৌলভীবাজারে ২ জঙ্গি আস্তানা ঘিরে ১৪৪ ধারা জারি


মৌলভীবাজারের পৃথক দুটি জঙ্গি আস্তানার আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক মীর মাহবুবুর রহমান।

এদিন ভোর সাড়ে ৫টার দিকে পৌরসভার বড়হাট এলাকার একটি দোতলা বাড়ি এবং সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের সরকার বাজার এলাকার একটি একতলা বাড়ি ঘিরে রাখে আইনশৃংখলা বাহিনী।

এসময় দুই আস্তানা থেকেই জঙ্গিরা পর পর কয়েকটি গ্রেনেড ছোঁড়ে এবং গুলি বর্ষণ করে বলে জানিয়েছে পুলিশ। জবাবে পুলিশও পাল্টা গুলি বর্ষণ করে।

এদিকে ভোর থেকে জঙ্গি আস্তানার আশেপাশের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিতে শুরু করেছে পুলিশ।

ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে মৌলভীবাজার পৌরসভার ৬ নং ওয়ার্ড ও সদর উপজেলার সরকার বাজার এলাকার জঙ্গি আস্তানার আশপাশের ২ বর্গ কিলোমিটার এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

এ বিভাগের অন্যান্য সংবাদ