News Bangla 24 BD | সুনামগঞ্জ-২ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে - News Bangla 24 BD
News Head
 সত্য উদঘাটনে খবরের ভেতরের খবর তুলে আনার আহ্বান তথ্য সচিবের ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ বৃষ্টিতে ভিজলে শরীর-মন পাবে যে ১০ উপকার পাকিস্তানি তরুণের সঙ্গে প্রেম?, জবাবে যা বললেন নাজনীন নীহা ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জার্মানিতে বন্দুকধারীর হামলায় নিহত ৫ গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবাসহ ৩জন গ্রেফতার

সুনামগঞ্জ-২ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে


সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ-২ আসনের (দিরাই ও শাল্লা) উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হয়। চলবে একটানা বিকেল চারটা পর্যন্ত। গত ৫ ফেব্রুয়ারি আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে আসনটি শূন্য হয়।

নির্বাচনে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন আওয়ামী লীগের প্রার্থী জয়া সেনগুপ্তা ও স্বতন্ত্র প্রার্থী ছায়েদ আলী মাহবুব হোসেন। উপনির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী হিসেবে সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী জয়া সেনগুপ্তাকে মনোনয়ন দেয়।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, হাওর-অধ্যুষিত দিরাই ও শাল্লা উপজেলার একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার ২ লাখ ৫২ হাজার ৪৩০ জন। ১১০টি কেন্দ্রের ৫০২টি কক্ষে ভোট নেওয়া হবে। ভোট গ্রহণ উপলক্ষে এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৩ হাজার ২৫৭ জন সদস্য দায়িত্ব পালন করছেন। এ ছাড়া নির্বাচনী এলাকায় স্ট্রাইকিং ফোর্স, পুলিশের ভ্রাম্যমাণ দল ও ভ্রাম্যমাণ আদালত সক্রিয় রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ