News Bangla 24 BD | মৌলভীবাজারে ঝড়-বৃষ্টির পর ফের অভিযান শুরু - News Bangla 24 BD
News Head
 সত্য উদঘাটনে খবরের ভেতরের খবর তুলে আনার আহ্বান তথ্য সচিবের ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ বৃষ্টিতে ভিজলে শরীর-মন পাবে যে ১০ উপকার পাকিস্তানি তরুণের সঙ্গে প্রেম?, জবাবে যা বললেন নাজনীন নীহা ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জার্মানিতে বন্দুকধারীর হামলায় নিহত ৫ গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মৌলভীবাজারে ঝড়-বৃষ্টির পর ফের অভিযান শুরু


আজ বৃহস্পতিবার ভোর থেকে প্রবল ঝড়-বৃষ্টির কারণে বেশ কয়েক ঘণ্টা থমকে থাকার পর মৌলভীবাজারের দুটি জঙ্গি আস্তানা ঘিরে আরার আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান শুরু হয়েছে। সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের নাসিরপুরে বাগানঘেরা একতলা বাড়িটির উঠানে অবস্থান নিয়েছে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট। সোয়াট সদস্যরা সেখানে তল্লাশি শুরু করেছেন বলেও শোনা গেছে।

মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এই তথ্য জানান। সকাল সোয়া ১০টার দিকে পুলিশের বিশেষায়িত দল সোয়াটের সদস্যদের একাধিক যানবাহনে করে নাসিরপুরের জঙ্গি আস্তানার দিকে যেতে দেখা গেছে।

আজ ভোররাত থেকে মৌলভীবাজারে প্রচণ্ড ঝড়-বৃষ্টি শুরু হয়। এ কারণে জঙ্গি আস্তানায় অভিযান বিঘ্নিত হয়। গত মঙ্গলবার দিবাগত রাত ও গতকাল বুধবার ভোরে মৌলভীবাজারের পৃথক দুটি স্থানে দুটি বাড়ি জঙ্গি আস্তানা হিসেবে শনাক্ত করে ঘিরে রাখে পুলিশ।

একটি বাড়ি মৌলভীবাজার শহরের বড়হাট আবুশাহ দাখিল মাদ্রাসা গলিতে অবস্থিত। অন্য বাড়িটির অবস্থান শহর থেকে ২০ কিলোমিটার দূরে নাসিরপুর গ্রামে।
দুটি জঙ্গি আস্তানায় গতকাল ‘অপারেশন হিট ব্যাক’ শুরু হয়। অপারেশন হিট ব্যাকে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সঙ্গে আছে সোয়াটও।

অভিযান-সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা গতকাল জানান, রাতের অন্ধকারে অভিযান চালানো খুব ঝুঁকিপূর্ণ। তাই রাতে কিছুটা বিরতি নিয়ে আজ দিনের আলোতে ফের অভিযান চলবে। সারা রাত সতর্ক পাহারা থাকবে। জঙ্গি আস্তানা দুটি সারা রাত ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ বিভাগের অন্যান্য সংবাদ