কমার্স কলেজ কেন্দ্রে ভোট স্থগিত
কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে কুমিল্লা সরকারি সিটি কলেজ (কমার্স কলেজ নামে পরিচিত) কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মণ্ডল ভোট স্থগিতের এ নির্দেশ দেন।
বেলা পৌনে ১২টার দিকে রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মণ্ডল কেন্দ্র পরিদর্শনে গেলে বিএনপির মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু ওই কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই হয়েছে বলে অভিযোগ করেন। তার এই অভিযোগের প্রেক্ষিতেই ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়।
এর আগে, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ওই কেন্দ্রে ১০-১৫টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দখলের চেষ্টা করে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী রমিজ উদ্দিন ও তার সমর্থকরা। এসময় উপস্থিত ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে তারা দ্রুত কেন্দ্র ত্যাগ করেন।
এমন অবস্থায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ার সেল নিক্ষেপ করে পিরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ওই কেন্দ্রের পাশে পড়ে থাকা একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।
উল্লেখ্য, কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা
মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবাসহ ৩জন গ্রেফতার
শেরেবাংলা নগরে সরকারি তিন হাসপাতালে র্যাবের অভিযান, আটক-১৩
ভাওয়াল রাজদীঘি হবে গাজীপুরের সংস্কৃতির কেন্দ্রবিন্দু: জেলা প্রশাসক
যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার : প্রধানমন্ত্রী
বাংলাদেশে ভোজ্যতেলসহ কৃষিপণ্য রপ্তানিতে আগ্রহী পাকিস্তান 