News Bangla 24 BD | ঝিনাইদহে পিতাকে হত্যার দায়ে ছেলে আটক - News Bangla 24 BD
News Head
 সত্য উদঘাটনে খবরের ভেতরের খবর তুলে আনার আহ্বান তথ্য সচিবের ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ বৃষ্টিতে ভিজলে শরীর-মন পাবে যে ১০ উপকার পাকিস্তানি তরুণের সঙ্গে প্রেম?, জবাবে যা বললেন নাজনীন নীহা ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জার্মানিতে বন্দুকধারীর হামলায় নিহত ৫ গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবাসহ ৩জন গ্রেফতার

OLYMPUS DIGITAL CAMERA
OLYMPUS DIGITAL CAMERA

ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহে পিতা বিশারত আলী মোল্লার হত্যা মামলায় ছেলে আলাউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে কোটচাঁদপুর উপজেলার সাব্দারপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্রনাথ সরকার সাংবাদিকদের জানান, বুধবার রাতে সদর উপজেলার গাগান্না গ্রামের বিশারত আলী মোল্লার কাছে তার ছেলে আলাউদ্দীন টাকা দাবি করে। পিতা টাকা দিলে তার সাথে তার ছেলের বাক-বিতন্ডা হয়।

খাওয়া দাওয়া শেষে রাতে ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিল পিতা বিশারত আলী। বৃহস্পতিবার দিন গত ভোররাতে ছেলে আলাউদ্দিন তাকে কুপিয়ে হত্যা করে বাড়ি থেকে পালিয়ে যায়। এ ঘটনায় গত রাতে নিহতের বড় ছেলে বাদি হয়ে ঝিনাইদহ সদর থানায় তার মামলা দায়ের করে। মামলা দায়েরের পর শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে পুলিশ কোটচাঁদপুর উপজেলার সাব্দারপুর গ্রাম থেকে আলাউদ্দিনকে গ্রেফতার করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ