News Bangla 24 BD | ঝিনাইদহে বিশেষ অভিযানে জামায়াত আটক !৬৬ - News Bangla 24 BD
News Head
 সত্য উদঘাটনে খবরের ভেতরের খবর তুলে আনার আহ্বান তথ্য সচিবের ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ বৃষ্টিতে ভিজলে শরীর-মন পাবে যে ১০ উপকার পাকিস্তানি তরুণের সঙ্গে প্রেম?, জবাবে যা বললেন নাজনীন নীহা ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জার্মানিতে বন্দুকধারীর হামলায় নিহত ৫ গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবাসহ ৩জন গ্রেফতার

ঝিনাইদহে বিশেষ অভিযানে জামায়াত আটক !৬৬


ঝিনাইদহ প্রতিনিধি :

ঝিনাইদহের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে জামায়াতের ১২ নেতাকর্মীসহ ৬৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ মার্চ) দিবাগত রাত থেকে শুক্রবার (৩১ মার্চ) সকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, রাতে জেলার ছয় উপজেলায় নাশকতা ও সন্ত্রাস বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এসময় সদর উপজেলা থেকে দুই জামায়াতসহ ২০ জন, শৈলকুপায় আট, হরিণাকুন্ডু থেকে পাঁচ, কালীগঞ্জ ১৫, কোটচাঁদপুর তিন জামায়াতসহ সাত ও মহেশপুর থেকে সাত জামায়াতসহ ১১ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। এদের নামে বিভিন্ন থানায় মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার বিকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলেও জানান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ