মৌলভীবাজারের বড়হাটে অভিযান সমাপ্ত, ৩ জঙ্গি নিহত
মৌলভীবাজারের বড়হাটে জঙ্গি আস্তানা ঘিরে পুলিশের অভিযান অপারেশন ম্যাক্সিমাস শেষ হয়েছে।আস্তানাটিতে এক নারী ও দুই পুরুষ জঙ্গির লাশ পাওয়া গেছে।
বেলা সোয়া ১১টার দিকে অভিযান শেষ হয়। বোম্ব ডিসপোজাল টিমের সদস্যরা বাড়ির ভেতরে প্রবেশ করেছেন এবং সুইপিং এর কাজ চলছে।শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।
মনিরুল ইসলাম জানান, এখানে তিন জঙ্গি রয়েছে বলে আগে থেকেই পুলিশের কাছে তথ্য ছিল। শুক্রবার রাতে বন্ধ রাখার পর শনিবার সকালে ফের অপারেশন ম্যাক্সিমাস শুরু করেন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সোয়াট টিমের সদস্যরা। অভিযান শুরুর পর বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ পাওয়া যায়।
এর আগে শুক্রবার সন্ধ্যায় অপারেশন রাতের জন্য স্থগিত করা হয়। তবে রাত ৮টার পর আরও তিনটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় বাড়িটিকে লক্ষ্য করে ২০-২৫ রাউন্ড গুলি চালায়।
শনিবার সকালে অভিযান শুরুর আগে জেলা পুলিশ সুপার মো. শাহজালাল বলেন, “সাংবাদিকসহ সবাইকে সতর্ক থাকার জন্য বলা হয়েছে। যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে।”
মহাসড়কের আধা কিলোমিটারের মধ্যে বড়হাট আবুশাহ দাখিল মাদ্রাসা গলির ওই ডুপ্লেক্স বাড়ি ঘিরে সকাল সোয়া ৯টার দিকে সোয়াট, পুলিশ, র্যাবকে প্রস্তুত থাকতে দেখা যায়। দমকল বাহিনীর পাশাপাশি অ্যাম্বুলেন্সও রাখা হয়েছে সেখানে।
এর আগে গত বৃহস্পতিবার মৌলভীবাজার শহর থেকে ২০ কিলোমিটার দূরের নাসিরপুর গ্রামে জঙ্গি আস্তানায় ‘অপারেশন হিট ব্যাক’ শেষ হওয়ার পর ওই বাড়ি থেকে চার শিশু, দুই নারীসহ সাতজনের ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা
মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবাসহ ৩জন গ্রেফতার
শেরেবাংলা নগরে সরকারি তিন হাসপাতালে র্যাবের অভিযান, আটক-১৩
ভাওয়াল রাজদীঘি হবে গাজীপুরের সংস্কৃতির কেন্দ্রবিন্দু: জেলা প্রশাসক
যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার : প্রধানমন্ত্রী
বাংলাদেশে ভোজ্যতেলসহ কৃষিপণ্য রপ্তানিতে আগ্রহী পাকিস্তান 