News Bangla 24 BD | বিকল্প ব্যবস্থায় সিলেটের সঙ্গে রেল যোগাযোগ শুরু - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

বিকল্প ব্যবস্থায় সিলেটের সঙ্গে রেল যোগাযোগ শুরু


বিকল্প উপায়ে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ শুরু হয়েছে। তবে যাত্রীদের দুর্ভোগের শেষ হয়নি। হবিগঞ্জের মাধবপুরস্থ ইটাখোলায় রেল ব্রিজ ধ্বসের কারণে তা বন্ধ হযেছিল।

শনিবার (১ এপ্রিল) রাত থেকে সিলেট থেকে মাধবপুর উপজেলার নোয়াপাড়া স্টেশন পর্যন্ত এবং একই উপজেলার মনতলা থেকে ঢাকা-চট্টগ্রাম পর্যন্ত পৃথক ট্রেন আপডাউন করছে। ফলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

নোয়াপাড়া- থেকে মনতলা পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটার পর্যন্ত রাস্তা যাত্রীরা নিজ নিজ দায়িত্বে গিয়ে অপর ট্রেনে উঠতে বাধ্য হচ্ছেন।

স্থানীয় এলাকাবাসী ও কয়েকজন যাত্রী জানান, এক ট্রেন থেকে নেমে আরেক ট্রেনে ওঠার মাঝখানের রাস্তায় চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। রাস্তাঘাট অপরিচিত হওয়ায় এবং পর্যাপ্ত যানবাহন না থাকায় এক স্টেশন থেকে অন্য স্টেশনে যেতে ভোগান্তিতে পড়ছেন তারা। আর ট্রেন নির্ধারিত সময়ে ছেড়ে যাওয়ায় অনেকেই ধরতে পারছেননা।

ফলে তাদেরকে বিকল্প যানেই গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। এছাড়া স্থানীয় যানবাহনগুলোর চালকরাও সুযোগ বুঝে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করছেন বলে অভিযোগ উঠেছে।

এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার সাইফুল ইসলাম জানান, ‘বিকল্প ব্যবস্থায় ট্রেন চালু হওয়ার ফলে লোকাল যাত্রীরা আসা যাওয়ার সুযোগ পেয়েছে। যাত্রীদের ভোগান্তি হলেও রবিবার এবং সোমবার এভাবেই যাতায়াত করতে হবে। সোমবারের মধ্যে ব্রিজ চালু হবে। ফলে মঙ্গলবার সরাসরি সারাদেশের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হবে।’

উল্লেখ্য বৃস্পতিবার সকালে জেলার মাধবপুর উপজেলার ইটাখোলা এলাকায় একটি ব্রিজ দেবে যাওয়ার ফলে সারাদেশের সঙ্গে সিলেটের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। – See more at: http://www.sylhetview24.com/news/details/Sylhet/84003#sthash.A16M583T.dpuf

এ বিভাগের অন্যান্য সংবাদ