News Bangla 24 BD | সন্দ্বীপে নৌকাডুবিতে ৩ জনের মৃত্যু - News Bangla 24 BD
News Head
 সত্য উদঘাটনে খবরের ভেতরের খবর তুলে আনার আহ্বান তথ্য সচিবের ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ বৃষ্টিতে ভিজলে শরীর-মন পাবে যে ১০ উপকার পাকিস্তানি তরুণের সঙ্গে প্রেম?, জবাবে যা বললেন নাজনীন নীহা ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জার্মানিতে বন্দুকধারীর হামলায় নিহত ৫ গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবাসহ ৩জন গ্রেফতার

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার গুপ্তছড়া ঘাটে একটি নৌকাডুবির ঘটনায় তিন যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুই শিশুসহ এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ১০ জন।

সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

চট্টগ্রামের কুমিরাঘাট থেকে ছেড়ে আসা একটি সি-ট্র্যাক রোববার রাতে গোপ্তাছড়া ঘাটে নোঙ্গর করলে যাত্রী নামানোর জন্য ছোট আকারের লাল বোট স্টিমারের কাছে যায়। যাত্রীরা স্টিমার থেকে লাল বোটে নামেন। এ সময় প্রচণ্ড ঢেউয়ে সি-ট্র্যাক এবং লাল বোটটির সংঘর্ষে যাত্রীরা নৌকাসহ ডুবে যায়। কয়েকজন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও অধিকাংশ যাত্রী স্রোতে ভেসে যান।

উদ্ধার হওয়া এক যাত্রী জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা একটি প্রশিক্ষণে অংশ নিতে চট্টগ্রাম গিয়েছিলেন। ফেরার পথে তারা দুর্ঘটনায় পড়েন। নিখোঁজদের মধ্যে বেশির ভাগই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। প্রায় ৪০ জন যাত্রী ছিল। নৌকা ডুবার পরপরই সাঁতরে ১২ জন তীরে উঠে।

দুর্ঘটনার পর উদ্ধার কাজে নেমেছে কোস্টগার্ড ও পুলিশের সদস্যরা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন স্থানীয়রা।

এ বিভাগের অন্যান্য সংবাদ