টাঙ্গাইলে বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ
ঢাকা থেকে লালমনিরহাটগামী আন্তনগর লালমনি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। বৃহস্পতিবার ভোররাতে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনের পরে পাথাইল কান্দি রেলক্রসিংয়ের কাছে ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনের মাস্টার নুরুল হুদা ও বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, ভোররাত তিনটার দিকে আন্তনগর লালমনি এক্সপ্রেস ট্রেনটি বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন ছেড়ে যাওয়ার পর পাথাইল কান্দি রেলক্রসিংয়ের কাছে পৌঁছার পর লাইনচ্যুত হয়।
এ ঘটনায় আপাতত ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। বিভিন্ন স্টেশনে বেশ কিছু ট্রেনও আটকা পড়ে আছে। ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে বলে রেলওয়ে সূত্র জানিয়েছে।

গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা
মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবাসহ ৩জন গ্রেফতার
শেরেবাংলা নগরে সরকারি তিন হাসপাতালে র্যাবের অভিযান, আটক-১৩
ভাওয়াল রাজদীঘি হবে গাজীপুরের সংস্কৃতির কেন্দ্রবিন্দু: জেলা প্রশাসক
যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার : প্রধানমন্ত্রী
বাংলাদেশে ভোজ্যতেলসহ কৃষিপণ্য রপ্তানিতে আগ্রহী পাকিস্তান 