যৌতুকের জন্য স্কুল শিক্ষিকা স্ত্রীকে কুপিয়েছে পাষণ্ড স্বামী
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় একজন স্কুল শিক্ষিকাকে যৌতুকের জন্য কুপিয়ে আহত করেছেন তার পাষণ্ড স্বামী মশিউর রহমান মোক্তার (৪২)। আহত শিক্ষিকার নাম সানজিদা আক্তার রুপা (৩০)।মঙ্গলবার দিবাগত গভীর রাতে মালখানগর ইউনিয়নের নাটেশ্বর গ্রামে এই ঘটনা ঘটে।
এ নিয়ে বুধবার দুপুরে স্থানীয় থানায় একটি মামলা দায়ের করা হয়। সানজিদা আক্তার রুপা নাটেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। তিনি নাটেশ্বর গ্রামের মো. সুমন খানের মেয়ে। স্বামী মশিউর রহমান মোক্তার একই গ্রামের মৃত আলী হোসেন হাওলাদারের ছেলে। ঘটনার পর থেকে মশিউর রহমান মোক্তার পলাতক আছে।
ওই স্কুলশিক্ষিকার বাবা জানান, ৪ বছর আছে মালখানগর কলেজ রোডে একটি দোকান করে দিয়েছি। লোকসান দেখিয়ে ছেড়ে দিয়েছে তখন ৬০ হাজার টাকা দিয়েছিলাম। তারপর জুট ব্যবসার জন্য ১ লাখ ২০ হাজার টাকা দিলাম সেখানে ১ বছরে লোকসান দেখাল।
তারপর নারায়নগঞ্জে বনফুল মিষ্টির এজেন্ট ৫ লাখ টাকা দিয়ে দিলাম। সেখানেও লোকসান দেখাল, তখন সালিস করে ৩ লাখ ফেরত আনি ২ লাখ লোকসান দেখায়। এরপর একবছর বেকার থাকার পর একটি ডায়াগনস্টিক সেন্টারে চাকরি নেয়। এটিও ছেড়ে দিয়ে টাকা চাইতে শুরু করে। মঙ্গলবার সকালে এই ঘটনার জের ধরেই প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। মঙ্গলবার দিবাগত গভীর রাতে বড় একটি কাঁচির এক অংশ দিয়ে ঘুমন্ত অবস্থায় সে রুপার পিঠের ওপর বসে এলোপাতাড়ি কোপাতে থাকে।
একপর্যায়ে তাদের ছেলে সৈকত (১০) ও মেয়ে মোসরাত (৬) চিৎকার করলে আশপাশের লোকজন শব্দ শুনে এগিয়ে আসলে সে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাত সাড়ে ৩টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. দুলাল হোসেন জানান, তার পিঠে, কাঁধে ও বাম হাতে ধারালো অস্ত্রের ৮টি আঘাত রয়েছে। সব ক’টিতেই সেলাই করতে হয়েছে। চিকিৎসা চলছে, এখন সে আশঙ্কামুক্ত।
সিরাজদিখান থানা ওসি মো. ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতের বাবা বাদী হয়ে বুধবার দুপুরে সিরাজদিখান থানায় অভিযোগ দায়ের করেছেন। আহতকে হাসপাতালে গিয়ে আমাদের অফিসার দেখে এসেছে। পলাতক স্বামীকে খুঁজে বের করা হবে এবং পুলিশ তদন্ত করে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করবে।

টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ
বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন
পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা
পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু 