ময়মনসিংহে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৩
ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ময়মনসিংহের ফুলপুর উপজেলায় তিনজন নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত পৌনে একটার দিকে উপজেলার ভাইটকান্দি সখল্লা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন ময়মনসিংহ শহরতলির দিঘারকান্দা গ্রামের শহীদ (৪২), একই গ্রামের হৃদয় (২০) ও ময়মনসিংহ শহরের কেওয়াটখালি এলাকার ইদ্রিস (৪২)। দুর্ঘটনায় পিকআপ ভ্যানের দুই যাত্রী আহত হয়েছেন। তারা ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মদ মোল্লা জানান, নিহত ব্যক্তিরা মুরগির ব্যবসা করতেন। শেরপুর থেকে পিকআপ ভ্যানে করে মুরগি নিয়ে ময়মনসিংহে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা
মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবাসহ ৩জন গ্রেফতার
শেরেবাংলা নগরে সরকারি তিন হাসপাতালে র্যাবের অভিযান, আটক-১৩
ভাওয়াল রাজদীঘি হবে গাজীপুরের সংস্কৃতির কেন্দ্রবিন্দু: জেলা প্রশাসক
যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার : প্রধানমন্ত্রী
বাংলাদেশে ভোজ্যতেলসহ কৃষিপণ্য রপ্তানিতে আগ্রহী পাকিস্তান 