News Bangla 24 BD | কলকাতার উদ্দেশে খুলনা ছাড়লো মৈত্রী এক্সপ্রেস-২ - News Bangla 24 BD
News Head
 সত্য উদঘাটনে খবরের ভেতরের খবর তুলে আনার আহ্বান তথ্য সচিবের ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ বৃষ্টিতে ভিজলে শরীর-মন পাবে যে ১০ উপকার পাকিস্তানি তরুণের সঙ্গে প্রেম?, জবাবে যা বললেন নাজনীন নীহা ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জার্মানিতে বন্দুকধারীর হামলায় নিহত ৫ গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবাসহ ৩জন গ্রেফতার

কলকাতার উদ্দেশে খুলনা ছাড়লো মৈত্রী এক্সপ্রেস-২


বেশ সেজেগুজে কলকাতার উদ্দেশে খুলনা স্টেশন ছাড়লো প্রথম যাত্রীবাহী ট্রেন মৈত্রী এক্সপ্রেস-২। আজ শনিবার সকাল ৮টা ১০ মিনিটে খুলনা-কলকাতা রুটে পরীক্ষামূলকভাবে ট্রেনটি ছাড়া হয়। এ ট্রেনে করে বেনাপোল পর্যন্ত যাচ্ছেন রেলওয়ের স্থায়ী কমিটির সদস্য মিজানুর রহমান মিজান এমপিসহ সাধারণ মানুষ। ট্রেনটিতে রেলওয়ের পদস্থ কর্মকর্তারা যাত্রী হিসেবে রয়েছেন।

স্টেশনে উপস্থিত থেকে ট্রেনটিকে বিদায় জানান খুলনা রেলওয়ের স্টেশন মাস্টার কাজী আমিরুর ইসলামসহ হাজারও উৎসুক জনতা। ইতিহাসের সাক্ষী হতে সাজানো ট্রেনটির সাথে সেলফি তুলেছেন উৎসুক অনেকেই।

ফুল ও রঙিন কাপড় দিয়ে সাজানো সাদার মাঝে লাল সবুজ রেখা টানা ৫টি বগির ট্রেনটি খুলনা-যশোর-বেনাপোল-পেট্রাপোল-বনগাঁ হয়ে কলকাতার শিয়ালদহ স্টেশনে পৌঁছাবে। পথে সকাল ১০টায় বেনাপোলে স্থল বন্দরে খুলনা-কলকাতার মধ্যে পরীক্ষামূলক আন্তঃদেশীয় ট্রেনটি নয়াদিল্লি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করবেন।

বেনাপোল স্টেশন থেকে রেলপথমন্ত্রী মুজিবুল হক এই ভিডিও কনফারেন্সে যোগ দেবেন। অনুষ্ঠানের পর ট্রেনটি কলকাতা যাবে

এ বিভাগের অন্যান্য সংবাদ