মজুরি চাওয়ায় শিশু শ্রমিককে হত্যার অভিযোগ
রংপুরের বদরগঞ্জে আকরাম হোসেন (১২) নামে হোটেল শ্রমিক এক শিশুর মরদেহ উদ্ধার করছে পুলিশ। শুক্রবার রাতে হোটেল মালিকের কাছে মজুরি দাবি করলে আকরামকে পিটিয়ে হত্যার পর রশিতে ঝুলিয়ে রাখা হয় বলে অভিযোগ উঠেছে।
শনিবার সকালে উপজেলার দামোদরপুর ইউনিয়নের শেখেরহাট বাজারের সোলেমান হোটেল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আকরাম পার্শ্ববর্তী তারাগঞ্জ উপজেলার ৫নং সয়ার ইউনিয়নের মাটিয়ালপাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে এবং চিলাপাক হাইস্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।
আকরামের বাবা আশরাফ আলী অভিযোগ করে বলেন, শুক্রবার রাতে হোটেল মালিক সোলেমানের কাছে আকরাম তার মজুরি দাবি করলে ক্ষিপ্ত হয়ে ওঠেন সোলেমান। এক পর্যায়ে বেধড়ক পিটুনি দিয়ে তার গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রাখা হয়। খবর পেয়ে বদরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আকরামের মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, আকরামের মা-বাবা হতদরিদ্র। সংসারের ঘানি টানতে আকরাম পড়াশুনার পাশাপাশি কর্মচারি হিসেবে প্রায় ৩ মাস আগে সোলেমান হোটেলে কাজ শুরু করে।

গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা
মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবাসহ ৩জন গ্রেফতার
শেরেবাংলা নগরে সরকারি তিন হাসপাতালে র্যাবের অভিযান, আটক-১৩
ভাওয়াল রাজদীঘি হবে গাজীপুরের সংস্কৃতির কেন্দ্রবিন্দু: জেলা প্রশাসক
যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার : প্রধানমন্ত্রী
বাংলাদেশে ভোজ্যতেলসহ কৃষিপণ্য রপ্তানিতে আগ্রহী পাকিস্তান 