News Bangla 24 BD | সিলেটে সেনা কর্মকর্তার ওপর হামলাকারী চার ছাত্রলীগ নেতা-কর্মী কারাগারে - News Bangla 24 BD
News Head
 সত্য উদঘাটনে খবরের ভেতরের খবর তুলে আনার আহ্বান তথ্য সচিবের ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ বৃষ্টিতে ভিজলে শরীর-মন পাবে যে ১০ উপকার পাকিস্তানি তরুণের সঙ্গে প্রেম?, জবাবে যা বললেন নাজনীন নীহা ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জার্মানিতে বন্দুকধারীর হামলায় নিহত ৫ গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবাসহ ৩জন গ্রেফতার

সিলেটে সেনা কর্মকর্তার ওপর হামলাকারী চার ছাত্রলীগ নেতা-কর্মী কারাগারে


সিলেট নগরীতে সেনা কর্মকর্তাকে প্রাণনাশের চেষ্টা ও গাড়ি ভাংচুরের অভিযোগে আটক চার ছাত্রলীগ নেতা-কর্মীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান হিরো গত শনিবার রাতে তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। এদিকে, মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালী থানার এস আই ফজলে মাসুদ জানিয়েছেন, আজ সোমবার আদালতে তাদেরকে ৫ দিনের রিমান্ডে নেয়ার আবেদন জানানো হবে।
তারা হচ্ছে-২২ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান খান জুয়েল, ছাত্রলীগ কর্মী হাবিবুর রহমান পাভেল, সাইদুল ইসলাম ও মাকসুদ আহমদ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে জালালাবাদ সেনানিবাসের কর্মরত মেজর আব্দুল আজিজ একটি প্রাইভেট জীপযোগে নগরীর কেওয়াপাড়ায় তার বাসা (পড়শী ১১৯) থেকে সুবিদবাজারের দিকে যাচ্ছিলেন। পথে সুবিদবাজার পয়েন্টে দুটি মোটর সাইকেলযোগে কয়েকজন দুর্বৃত্ত তার জীপের গতিরোধ করে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন সাথে সাথে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তার বাম কানে আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালের ৭ নং ওয়ার্ডে তিনি চিকিৎসা নেন।
কোতয়ালী থানার সেকেন্ড অফিসার এস আই ফজলে আজিম পাটোয়ারি জানান, এ ঘটনায় গত শনিবার দুপুরে সাত ছাত্রলীগ নেতার বিরুদ্ধে দন্ডবিধির ৩০৭/৩২৬/৪২৭ এবং দ্রুত বিচার আইনের ৪ ধারায় কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। এরপর বিকালে পুলিশ চার ছাত্রলীগ নেতা-কর্মীকে গ্রেফতার করে। শনিবার রাতেই তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। বাকি আসামীদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। আহত মেজর আব্দুল আজিজ গত শনিবার হাসপাতাল থেকে রিলিজ নিয়েছেন

এ বিভাগের অন্যান্য সংবাদ