News Bangla 24 BD | সিলেটে ২দিন ধরে স্কুল ছাত্রী নিখোঁজ - News Bangla 24 BD
News Head
 সত্য উদঘাটনে খবরের ভেতরের খবর তুলে আনার আহ্বান তথ্য সচিবের ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ বৃষ্টিতে ভিজলে শরীর-মন পাবে যে ১০ উপকার পাকিস্তানি তরুণের সঙ্গে প্রেম?, জবাবে যা বললেন নাজনীন নীহা ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জার্মানিতে বন্দুকধারীর হামলায় নিহত ৫ গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবাসহ ৩জন গ্রেফতার

সিলেট নগরীর পাঠানটুলা থেকে ২দিন ধরে মাকছুদা আক্তার (১৫) নামের এক স্কুল ছাত্রী নিখোজ রয়েছে। সে ময়মনসিংহ জেলার ফুলপুর খানার কারাহা গ্রামের ও বর্তমানে নগরীর পাঠানটুলা এলাকার মোহনা ৩৭/৩ নম্বও বাড়ির আকবর খানের ভাড়াটিয়া মো: শফিক উদ্দিনের কন্যা এবং পাঠানটুলা দ্বি-পাক্ষিক উচ্ছ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী।

এ ব্যাপারে নিখোঁজ স্কুল ছাত্রীর বড় ভাই রাসেল আহমদ জলালাবাদ থানায় একটি সাধারণ ডায়েরী (নং-৩৫৯, তাং ০৮/ ০৪/১৭ ইং) দায়ের করেন।

জানা যায় ৮ এপ্রিল সকাল ৯টার দিকে বাসা থেকে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে সে আর বাসায় ফিরেনি। তার সন্ধানে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করার পরও তাকে পাওয়া যায়নি।

এ ব্যাপারের জালালাবাদ থানার ওসি আখক্তার হোসেন জানান মাকছুদা আক্তার নিখোজ হয়েছে না কেউ তাকে ফুসলিয়ে নিয়ে গেছে এ ব্যাপারে তদন্ত করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ