News Bangla 24 BD | সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ নিহত ৫ - News Bangla 24 BD
News Head
 সত্য উদঘাটনে খবরের ভেতরের খবর তুলে আনার আহ্বান তথ্য সচিবের ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ বৃষ্টিতে ভিজলে শরীর-মন পাবে যে ১০ উপকার পাকিস্তানি তরুণের সঙ্গে প্রেম?, জবাবে যা বললেন নাজনীন নীহা ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জার্মানিতে বন্দুকধারীর হামলায় নিহত ৫ গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবাসহ ৩জন গ্রেফতার

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ নিহত ৫


সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ মোট ৫ জন নিহত হয়েছেন। সোমবার সকালে সদর উপজেলা ও উল্লাপাড়ায় পৃথক দুই সড়ক দুর্ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে।

জানা গেছে কর্মস্থলে যাওয়ার পথে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের উাল্লাপাড়ায় ট্রাকচাপায় মা-মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় শংকর কুমার পাল নামে এক প্রভাষক গুরুতর আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উল্লাপাড়া উপজেলার নেওয়ারগাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নাটোর জেলার সিংড়া থানার লালর এলাকার বাসিন্দা ও হেলার ভিজিটর চায়না রানী পাল (৪৫) ও তার মেয়ে তুলি রানী পাল (৬)। গুরুতর আহত শংকর কুমার পাল শাহজাদপুর চর সাতবাড়িয়া ডিগ্রী কলেজের প্রভাষক।

উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) পবিত্র কুমার এ তথ্য নিশ্চিত করে জানান, প্রভাষক শংকর পাল তার স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলযোগে নাটোর থেকে কর্মস্থল সিরাজগঞ্জের শাহজাদপুরে যাচ্ছিলেন। বগুড়া-নগরবাড়ী মহাসড়কের উল্লাপাড়া উপজেলার নেওয়ারগাছা এলাকায় পৌঁছলে পেছন থেকে একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই চায়না রানী ও তার মেয়ে তুলি রানী মারা যান। এসময় শংকর কুমার পালও গুরুতর আহত হন। স্থানীয়রা নিহত ও আহতদের উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এদিকে সোমবার সকাল সাড়ে ৭টার দিকে সিরাজগঞ্জ-ঢাকা আঞ্চলিক সড়কের সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের বনবাড়িয়া এলাকায় বাসচাপায় দুই ভাইসহ ৩ জন নিহত ও দুইজন আহত হয়েছেন।

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জয় দেব কুমার জানান, সকালে কামারখন্দের চৌবাড়ী এলাকা থেকে সিএনজি অটোরিকশাযোগে ৫ যাত্রী যমুনার চরে যাচ্ছিলেন। তারা বনবাড়িয়া এলাকায় পৌঁছলে যাত্রীবাহী একটি বাস ও বালু বোঝাই ট্রাকের সংঘর্ষের মধ্যে পড়ে অটোরিকশাটি।

এতে ঘটনাস্থলে দুই সহোদরসহ তিনজন নিহত ও দুইজন আহত হয়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল নিয়ে আসে।

এ বিভাগের অন্যান্য সংবাদ