News Bangla 24 BD | সিলেটে অনলাইন গ্রাহকরা ভোগান্তিতে : বিচ্ছিন্ন স্যাটেলাইট ও ইন্টারনেট সংযোগ - News Bangla 24 BD
News Head
 সত্য উদঘাটনে খবরের ভেতরের খবর তুলে আনার আহ্বান তথ্য সচিবের ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ বৃষ্টিতে ভিজলে শরীর-মন পাবে যে ১০ উপকার পাকিস্তানি তরুণের সঙ্গে প্রেম?, জবাবে যা বললেন নাজনীন নীহা ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জার্মানিতে বন্দুকধারীর হামলায় নিহত ৫ গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবাসহ ৩জন গ্রেফতার

সিলেটে অনলাইন গ্রাহকরা ভোগান্তিতে : বিচ্ছিন্ন স্যাটেলাইট ও ইন্টারনেট সংযোগ


সিলেট নগরীর জিন্দাবাজার পয়েন্টে সোমবার দিবাগত রাত ১২টার দিকে অভিযান চালিয়ে অবৈধভাবে ছড়িয়ে থাকা তারের জঞ্জাল কেটে দিয়েছে সিটি করপোরেশন।সিসিক’র প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীবের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে সিলেট সিটি করপোরেশন। এতে তারের মাধ্যমে সেবাদানকারী ইন্টারনেট, ডিস ও টেলিফোন কোম্পানির গ্রাহকরা পড়েছেন ভোগান্তিতে।

কোন ঘোষণা ছাড়া হঠাৎ করে সংযোগ চলে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন নগরীর বিভিন্ন এলাকার লোকজন।

আজ সকাল থেকেই বিভিন্ন সরকারী এবং বেসরকারী প্রতিস্টানসমুহে গ্রাহকরা পড়েছেন চুড়ান্ত ভোগান্তিতে। কেননা সব ব্যাংকই এখন অনলাইন সেবা প্রদান করে থাকে ব্রডব্যান্ড ইন্টারনেটের মাধ্যমে।সকাল থেকেই সিলেটের বিভিন্ন ব্যাংকে অনেকগুলো শাখায় সম্ভব হচ্ছে না অনলাইন ব্যাংকিং সেবা। এতে করে অসুবিধার সম্মুখীন হচ্ছেন সিলেট নগরের গ্রাহকেরা।

শুধুমাত্র ব্যাংকই নয় বিভিন্ন অনলাইন সেবাদানকারী প্রতিস্টানেও একই অবস্থা। পুর্ব ঘোষণা ছাড়া এমন পরিস্থিতিতে ভোগান্তিতে বিরক্ত গ্রাহকেরা।

এ ব্যপারে সিলেট সিটি করপোরেশনের কনজারভেন্সি অফিসার হানিফুর রহমান জানান- দীর্ঘ দিন থেকে এধরনের তারের মাধ্যমে বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠান গুলোকে অবৈধ ও ঝুকিপুর্ণ তারগুলো সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কয়েকটিকে নোটিশও দেওয়া হয়েছে। কিন্তু তারা সেগুলো অপসারণ করেনি। তাই বাধ্য হয়ে এ অভিযান পরিচালনা করেছেন।

তবে নগরবাসীর সাময়িক অসুবিধার জন্য তারা দুঃখ প্রকাশ করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ