পাহাড়ে ফুল ভাসিয়ে বৈসাবির আনুষ্ঠানিকতা শুরু
তিন পার্বত্য জেলায় আজ বুধবার সকালে পানিতে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হয়েছে বর্ষ বরণের ঐতিহ্যবাহী বৈসাবি উৎসবের মূল আনুষ্ঠানিকতা। খাগড়াছড়ির চেঙ্গী নদীতে ভোরে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হয় চাকমা সম্প্রদায়ের বিজু উৎসব। ফুল ভাসানোকে চাকমারা ফুলবিজু হিসেবে উদযাপন করে।
সূর্যোদয়ের পূর্বে জেলা সদরের চেঙ্গী নদী পাড়ে চাকমা তরুণ-তরুণী, নর-নারী ও শিশু-কিশোরা ফুল নিয়ে জলদেবতাকে পূজা করার উদ্দেশে ফুল ভাসায়। পাহাড়ের অন্য উপজেলাও ফুল বিজু উদযাপনের খবর পাওয়া গেছে। ফুল ভাসানো শেষে চলছে ঘরবাড়ির সাজসজ্জা ও অতিথি আপ্যায়নের প্রস্তুতি।
পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠীতে চারিদিকে আনন্দের সুর আর বৈসাবির আয়োজন। বৃহত্তম এই সামাজিক আয়োজনে ব্যস্ত এখন শহর, নগর আর পাহাড়ি পল্লিগুলো। ২৯ চৈত্র বুধবার চাকমা জনগোষ্ঠীর ‘ফুল বিজু’, ত্রিপুরা জনগোষ্ঠীর ‘হাঁড়িবসু’ আর মারমা সম্প্রদায়ে সূচিকাজ। এই দিন প্রায় সকল পাহাড়ি জাতিগোষ্ঠী পানিতে ফুল ভাসিয়ে দেয়।
পাহাড়ে সব কিছুকে ছাপিয়ে যায় পুরনো বর্ষকে বিদায় এবং নতুন বর্ষকে বরণের এই উৎসব। চাকমারা বিজু, ত্রিপুরা বৈসুক, মারমারা সংগ্রাই, তঞ্চঙ্গ্যারা বিষু, অহমিয়ারা বিহু-এভাবে তারা ভিন্ন ভিন্ন নামে আলাদাভাবে উদযাপন করে এই উৎসব। উৎসবের প্রথম দিনে চাকমা, ত্রিপুরা ও মারমারা বন থেকে ফুল আর নিমপাতা সংগ্রহ করে তা দিয়ে ঘর সাজানো হয়। পবিত্র এই ফুল ভাসিয়ে দেয় পানিতে, তাই একে বলা হয় ফুল বিজু। ঐতিহ্যবাহী পোশাকে তাদের গঙ্গাদেবীর উদ্দেশে ফুল ভাসানোর মধ্যে দিয়ে এ দিন শুরু হয় বৈসাবি উৎসবের মূল আনুষ্ঠানিকতা। ফুলবিজুর দিন সকালে রাঙামাটি শহরের রাজবন বিহারের পূর্ব ঘাটে ফুল বিজু উৎসবে কর্ণফুলী নদীতে ফুল ভাসায় চাকমা তরুণীরা।
পানিতে ফুল ভাসিয়ে পুরনো বছরের দুঃখ বেদনাই যেন ভাসিয়ে দিয়ে নতুন দিনের সম্ভাবনার আলো জ্বালায় পাহাড়ের মানুষ। পানিতে ফুল ভাসানোর মাধ্যমে তারা গঙ্গা মাকে শ্রদ্ধা জানায়। পাহাড়িদের সংস্কৃতির ঐতিহ্য হিসেবে ফুল হচ্ছে পবিত্র।

গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা
মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবাসহ ৩জন গ্রেফতার
শেরেবাংলা নগরে সরকারি তিন হাসপাতালে র্যাবের অভিযান, আটক-১৩
ভাওয়াল রাজদীঘি হবে গাজীপুরের সংস্কৃতির কেন্দ্রবিন্দু: জেলা প্রশাসক
যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার : প্রধানমন্ত্রী
বাংলাদেশে ভোজ্যতেলসহ কৃষিপণ্য রপ্তানিতে আগ্রহী পাকিস্তান 