আজ রাতেই কার্যকর হতে পারে জঙ্গি রিপনের ফাঁসি
সিলেটে সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর হামলার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হরকাতুল জিহাদ (হুজি) নেতা দেলোয়ার হোসেন রিপনের ফাঁসি কার্যকরে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে সিলেট কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ। এ থেকে ধরে নেয়া যায় আজ রাতেই কার্যকর হতে পারে এই জঙ্গির ফাঁসি।
সিলেট কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা গেছে, ফাঁসি কার্যকরে জল্লাদ ফারুক ও জাহাঙ্গীরের নেতৃত্বে ১০ জনের একটি দলকে প্রস্তুত রাখা হয়েছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে কারাগার ও এর আশপাশের এলাকায়।
বুধবার বিকেল পৌনে ৪টায় সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার আবু সায়েম জানান, সন্ধ্যার মধ্যে রিপনের পরিবারকে তার সঙ্গে শেষ দেখা করতে বলা হয়েছে।
এর আগে কারাগারে জ্যেষ্ঠ জেল সুপার জানিয়েছিলেন, উচ্চমহল থেকে বুধবার ফাঁসি কার্যকরে সকল প্রস্তুতি সম্পন্ন করতে বলা হয়েছে। সকাল থেকেই সে অনুযায়ী কার্যক্রম শুরু হয়েছে। জল্লাদদের নিয়ে ফাঁসির মহড়াও দেয়া হয়েছে।
গত মঙ্গলবার সকালে রাষ্ট্রপতির কাছে করা রিপনের প্রাণভিক্ষার আবেদন নাকচ সংক্রান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি সিলেট কেন্দ্রীয় কারাগারে পৌঁছে। এরপর তা রিপনকে পড়ে শোনানো হয়। পরে দুপুরে কারাগারে এসে রিপনের সঙ্গে সাক্ষাৎ করেন তার বাবা আ. ইউসুফ, মা আজিজুন্নেছা, ভাই নাজমুল ইসলাম ও তার স্ত্রী। আজ তারা আবার শেষবারের মতো সাক্ষাৎ করতে আসবেন।
উল্লেখ্য, ২০০৪ সালের ২১ মে সিলেটে হজরত শাহজালালের মাজার প্রাঙ্গণে ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীকে লক্ষ্য করে গ্রেনেড হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন পুলিশের এএসআই কামাল উদ্দিন। এছাড়া হাসপাতালে নেয়ার পর মারা যান রুবেল আহমেদ ও হাবিল মিয়া। এ ঘটনায় আহত হন আনোয়ার চৌধুরী ও সিলেটের জেলা প্রশাসক আবুল হোসেনসহ অন্তত ৪০ জন।

গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা
মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবাসহ ৩জন গ্রেফতার
শেরেবাংলা নগরে সরকারি তিন হাসপাতালে র্যাবের অভিযান, আটক-১৩
ভাওয়াল রাজদীঘি হবে গাজীপুরের সংস্কৃতির কেন্দ্রবিন্দু: জেলা প্রশাসক
যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার : প্রধানমন্ত্রী
বাংলাদেশে ভোজ্যতেলসহ কৃষিপণ্য রপ্তানিতে আগ্রহী পাকিস্তান 