সিলেটে নানা আয়োজনে পালিত বাংলা নববর্ষ
বাংলা নববর্ষকে বরণ করতে নানা আয়োজনের মধ্য দিয়ে সিলেটে পালিত হচ্ছে বাংলা নববর্ষ ১৪২৪ বঙ্গাব্দ।
শুক্রবার সকাল ৮টার দিকে সিলেট জেলা প্রশাসন, সিলেট সিটি কর্পোরেশন, বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান, নগরী ও নগরীর বাহিরে অবস্থানরত শিক্ষা প্রতিষ্ঠান এবং সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের মঙ্গল শোভাযাত্রা বের করার মধ্য দিয়ে বর্ষ বরণের কার্যক্রম শুরু হয়।
শোভাযাত্রায় গ্রামীন কৃষকদের প্রতিচ্ছবি সমৃদ্ধ হাতিয়ার ও গৃহস্থালিতে ব্যবহৃত জিনিস কাগজ দিয়ে তৈরী করে বাঙ্গালির ঐতিহ্যের বহিঃপ্রকাশ করা হয়েছে। শোভা যাত্রায় হাতি, জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগারের মুখোশের প্রতিচ্ছবি শোভা পেয়েছে। শোভাযাত্রায় অশুভ শক্তিকে বিতাড়িত করতে মৌন ধ্বনিও তোলা হয়। তবে শোভাযাত্রায় গতবারের মতো এবার ভুভুজেলা বা রং ছড়াছড়ির কর্মকান্ড লক্ষ করা যায়নি।
বর্ষবরণে সবচেয়ে উৎসাহ ও উচ্ছ্বাস প্রকাশ করছে শিশু-কিশোররা। নগরীর বিভিন্ন পয়েন্টে চিত্র অংকনকারী শিল্পী দিয়ে হাতে ও মুখাবয়ে নববর্ষ সম্পর্কিত বিষয় অংকন করা হচ্ছে।
নগরীতে জেলা প্রশাসকের আয়োজনে সবচেয়ে বড় মঙ্গলযাত্রা পরিচালিত হয়েছে। এছাড়াও নগরীতে অবস্থিত বিদ্যাপীঠে মঙ্গল শোভাযাত্রা পরিচালনার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডের আয়োজন করেছে।
নগরীর ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে ব্যবসায়ীরা নতুন বছরের হালখাতা খুলেছেন। গত বছরের হিসাবে চুকিয়ে চলতি বছরের নতুন খাতায় ব্যবসার গতি যেন বেশী হয় সেই প্রত্যাশা করছেন ব্যবসায়ীরা।
এদিকে, পহেলা বৈশাখ বাংলা সনের প্রথম দিন। ১৪২৪ সনের প্রথম দিনটিকে আনন্দঘন করে তোলার জন্য সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। সকালবেলা মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে নববর্ষকে বরণ করা হয়। এই শোভাযাত্রায় গ্রামীণ জীবনও আবহমান বাংলাকে ফুটিয়ে তোলা হয়। তারপর প্রতিষ্ঠানের প্রাঙ্গণে শিক্ষার্থীদের উদ্যোগে শুরু হয় গান, কবিতা, নৃত্য, নাটক নিয়ে সাজানো সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানমালার শুরুতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলী পুরকায়স্থ মঙ্গলদ্বীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শুভ উদ্বোধন ঘোষণা করেন। তাসকিয়া প্রেরণা ও সুপ্রভার সুন্দর উপস্থাপনায় অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে উঠে। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন দেবশ্রী দাস ও সহযোগিতায় ছিলেন ফরহাত আরা, মরিয়ম জামিলা, ঝনু তালুকদার প্রমূখ।

টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ
বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন
পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা
পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু 