গাজীপুরে হোটেলে ট্রাক, নিহত ৪ আহত ১২
আবুল হোসেন চৌধূরী গাজীপুর :
গাজীপুর-ঢাকা বাইপাশ বিশ্বরোডের ধীরাশ্রম রেলক্রসিং এলাকায় আজ দুপুরে মালবাহী একটি চলন্ত ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে হোটেলে ঢুকে পড়ে। এতে ট্রাকটি সড়কের পাশের হোটেলসহ অপর দুটি দোকান নিয়ে প্রায় ১৫ ফুট নীচে পড়ে যায়। এসময় ট্রাক চাপায় শিশুসহ ৪জন নিহত ও কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। নিহতরা হলেন হাসান আলী (৭০), তার দৌহিত্র জুবায়ের (৮মাস) ও বিশ্ব ইজতেমার মুসুল্লি মোসলেম উদ্দিন (৬৫)। একজনের পরিচয় পাওয়া যায়নি। এসময় দোকানের সামনে দাঁড়িয়ে থাকা পোশাক কারখানার ১২ জন শ্রমিক আহত হন। আহতদের গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।।
জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল হাসান জানান, চট্টগ্রাম থেকে সিরামিক্সের কাঁচামালবাহী কালিয়াকৈরগামী ট্রাকটি ধীরাশ্রম রেলক্রসিং এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি হোটেল ও একটি মুদি দোকানে ঢুকে পড়ে। ট্রাকটি দোকানপাটসহ ২০-৩০ ফুট নীচের খাদে পড়ে যায়। এসময় ওই হতাহতের ঘটনা ঘটে। ট্রাকটি উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পরপর চালক পালিয়ে যায়।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের
গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি
৬ মাসে ১০০ শয্যা হচ্ছে সব ৫০ শয্যার হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী
টঙ্গীতে চাঁদাবাজি মামলায় আরও ৩ জন গ্রেপ্তার 