News Bangla 24 BD | শ্রীলঙ্কাকে উড়িয়ে বাংলাদেশের শুভসূচনা - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

শ্রীলঙ্কাকে উড়িয়ে বাংলাদেশের শুভসূচনা


ত্রিদেশীয় ফিজিক্যাল চ্যালেঞ্জড টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে শুভসূচনা করেছে স্বাগতিক বাংলাদেশ। ১৭০ রানের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ দল।

রোববার জগন্নাথ হল মাঠে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২১৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে নিয়ন্ত্রিত বোলিংয়ে শ্রীলঙ্কাকে মাত্র ৪৮ রানে বেঁধে ফেলে বাংলাদেশ।

ব্যাট হাতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৭৮ রান করেন শাহরিয়ার শামীম। এ ছাড়া সুজন দেবনাথ করেন ৫৬ রান। মূলত এই দুই ডানহাতি ব্যাটসম্যানের ব্যাটে ভর করে বড় পুঁজি পায় বাংলাদেশ।

৩৫ বলে ১১ চার ও ৪ ছক্কায় ৭৮ রানের ইনিংসটি সাজান উইকেটরক্ষক-ব্যাটসম্যান শামীম। সুজন দেবনাথ ৪০ বলে ৫৪ রানের ইনিংসটি সাজান ৬টি চার ও ১টি ছক্কায়। বল হাতে শ্রীলঙ্কার হয়ে ২টি করে উইকেট নেন সুরাঙ্গা ও দিনেশ।

পাহাড় সমান লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় শ্রীলঙ্কা। স্বাগতিক বোলারদের নিখুঁত বোলিংয়ে মাথা তুলে দাঁড়াতে পারেনি লঙ্কান ক্রিকেটাররা। বাংলাদেশের আমিন উদ্দিন ২২ রানে নেন ২ উইকেট।

ম্যাচসেরা হয়েছেন শাহরিয়ার শামীম। পুরস্কার হিসেবে তার হাতে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন ব্র্যান্ডের একটি স্মার্টফোন তুলে দেন প্রতিষ্ঠানটির সিনিয়র অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম।

বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা নিয়ে রোববার থেকে শুরু হয়েছে ‘ত্রিদেশীয় ফিজিক্যাল চ্যালেঞ্জড টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠে একক লিগ পদ্ধতিতে হবে ম্যাচগুলো।

ফিজিক্যালি চ্যালেঞ্জড টি-টোয়েন্টি টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করেছে ওয়ালটন গ্রুপ। এই আয়োজনের প্লাটিনিয়াম স্পন্সর হিসেবে রয়েছে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠানটি।

এ বিভাগের অন্যান্য সংবাদ