News Bangla 24 BD | বার্সা কি পারবে আরেকটি অবিশ্বাস্য কামব্যাক করতে? - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

বার্সা কি পারবে আরেকটি অবিশ্বাস্য কামব্যাক করতে?


চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে পিএসজির বিপক্ষে ৪-০ গোলে হারের পর শঙ্কায় পড়েছিল বার্সার কোয়ার্টারে খেলা। তবে মেসি-নেইমারদের দুর্দান্ত পারফরমেন্সে রীতিমত মিরাকল ঘটিয়ে ঘরের মাঠে ৬-১ ব্যবধানে জিতে শেষ আট নিশ্চিত করে দলটি।

এবার শেষ আটেও একই পরিণতি বার্সার। জুভেন্তাসের মাঠে গিয়ে হেরে এসেছে ৩-০ গোলে। সেমিফাইনালে যেতে হলে অন্তত চার গোলের ব্যবধানে জিততে হবে বার্সাকে। আর এবার বার্সা কী পারবে আরেকটি অবিশ্বাস্য কামব্যাক করতে? আজ বার্সার ঘরের ন্যু ক্যাম্পে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে একটায়।

ঘরের মাঠে আবারও অবিশ্বাস্য কামব্যাক করার ক্ষমতা আছে বার্সার। এমনটাই বিশ্বাস করেন পিএসজির বিপক্ষে দুর্দান্ত খেলা নেইমার ও দলের কোচ এনরিকে। সেই ম্যাচের আগে এক ইন্টারভিউতে নেইমার বলেন, ‘আমাদের বিশ্বাস রাখতে হবে যে, আমরা এটা (কামব্যাক) পারবোই। আমরা যে কোনো দলের পেছনে থাকতেই পারি। তবে বার্সেলোনা সব সময়ই একই রকম। কঠিন কাজ আমরা সম্ভব করতে পারি।’

কিভাবে আরেকটি মিরাকল সম্ভব? নেইমার বলেন, ‘যদি আমাদের সব কিছু পরিকল্পনামত হয় এবং সবকিছু সঠিকভাবে এগিয়ে চলে, তাহলে আরেকটি কামব্যাক অবশ্যই হতে পারে। আমি আমার দলের ওপর বিশ্বাস রাখি এবং আমরা যে এমন কিছু করতে পারি, সে বিষয়েও বিশ্বাস রাখি। সবকিছুরই শেষ আছে। সুতরাং, এক ম্যাচ হারে কিছু যায় আসে না। কারণ, আমরা চাই সব কিছু জিততে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ