News Bangla 24 BD | রোনালদোর হ্যাটট্রিকে রিয়ালের বড় জয় - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

রোনালদোর হ্যাটট্রিকে রিয়ালের বড় জয়


উয়েফা চ্যাম্পিয়নস লিগে হাই-ভোল্টেজ ম্যাচে গতকাল রাতে মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ। কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে রোনালদোর দুর্দান্ত হ্যাটট্রিকে ভর করে দুই লেগ মিলে বায়ার্নকে ৬-৩ ব্যবধানে হারিয়ে রিয়ালের বড় জয়। এ জয়ে বায়ার্নকে হটিয়ে চ্যাম্পিয়নস লিগের সেমির টিকিট নিশ্চিত করল লস ব্লাঙ্কোসরা।

বায়ার্নের মাঠে প্রথম লেগেই ২-১ ব্যবধানে এগিয়ে ছিল রিয়াল। কোয়ার্টার ফাইনালে ফিরতি লেগে গতকাল রিয়ালের জয়টি ছিল ৪-২ ব্যবধানের। দুইবারই পিছিয়ে পড়া রিয়ালকে ফেরালেন রোনালদো। দলের গুরুত্বপূর্ণ সময়েই জ্বলে ওঠে হ্যাটট্রিকের দেখা পেলেন পর্তুগিজ সুপারস্টার।

আর সান্তিয়াগো বার্নাব্যুতে এ হ্যাটট্রিকেই চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে শত গোলের মাইলফলকে পৌঁছলেন রোনালদো।

খেলার প্রথমার্ধ ছিল গোলশূণ্য। বিশ্রাম শেষে শুরু হয় গোলের খেলা। ম্যাচের ৫৫ মিনিটে পুরো সান্তিয়াগো বার্নাব্যু স্তব্ধ করে দেন রবার্ট লেভানডফস্কি। পেনাল্টি থেকে গোল করে এগিয়ে দেন তিনি বায়ার্নকে। গোল হজমের পর যেন জ্বলে ওঠে রিয়াল। ম্যাচের ৭৬ মিনিটে দারুণ হেডে গোল করে রিয়ালকে সমতায় ফেরান রোনালদো। কিন্তু এর মিনিট পরই রামোসের আত্মঘাতি গোলে পিছিয়ে পড়ে রিয়াল। ঘরের মাঠে তখন ২-১ গোলে পিছিয়ে রিয়াল। দুই লেগ মিলিয়ে অ্যাওয়ে গোলসহ দু’দলের গোল ব্যবধান তখন ৩-৩ করে। ম্যাচের নির্ধারিত বাকি সময় পর্যন্ত আর গোল না হওয়ায় অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচটি।

অতিরিক্ত সময়েই আসল রূপ দেখালেন রোনালদো। ম্যাচের ১০৪ এবং ১০৯ মিনিটে দুটি গোল তুলে নিয়ে পেয়ে গেলেন হ্যাটট্রিকের দেখা। সান্তিয়াগো বার্নাব্যুতে তখন উচ্ছ্বাসের ঢেউ। আর ১১২তম মিনিটে বায়ার্নের জালে শেষ গোলটি করে তাদের ম্যাচ থেকে আরও দূরে ছিটকে দেন রিয়াল ফুটবলার আলভারো মোরাতা। বাকি সময়ে আর গোল না হওয়ায় ৪-২ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল। আর দুই লেগে মিলে ৬-৩ ব্যবধানে নিশ্চিত করে সেমির টিকিট।

এ বিভাগের অন্যান্য সংবাদ