চলতি বছরের ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা দেন পাকিস্তানি তারকা আফ্রিদি। দীর্ঘ ২১ বছরের আন্তর্জাতিক ক্রিকেট খেলা আফ্রিদির সঙ্গে ভারতের অনেক খেলোয়ারের সঙ্গে আফ্রিদির সম্পর্ক বেশ উষ্ণ। তাই আফ্রিদির বিদায়ে আন্তরিকতা এবং ক্রীড়াসুলভ মানসিকতার পরিচয় দিয়ে সই করা নিজের একটি জার্সি উপহার দেন কোহলিরা। আর এই উপহারের জন্য কোহলি ও ভারত দলকে ধন্যবাদ জানান পাকিস্তানের সাবেক এই অধিনায়ক।নিজের টুইটার পেজে সেই জার্সির ছবি পোষ্ট করে বিরাট কোহলিকে ট্যাগ করে সাবেক এই ক্রিকেটার লেখেন, ‘এমন সুন্দর একটি উপহারের জন্য বিরাট কোহলি ও পুরো ভারত ক্রিকেট দলকে ধন্যবাদ। তোমার জন্য শ্রদ্ধা সুপারস্টার। আশা করছি খুব দ্রুতই দেখা হবে।’
আফ্রিদির জন্য পাঠানো ওই জার্সিতে সই করেন বিরাট কোহলি, আশিস নেহরা, সুরেশ রায়না, মোহাম্মদ শামি, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, অজিঙ্ক রাহানে, শিখর ধাওয়ান, রবিচন্দ্রন অশ্বিন, হার্দিক পান্ডিয়া। পাশাপাশি, টুইট করে আফ্রিদিকে শুভেচ্ছা জানান বিরাট। সেই কারণেই ধন্যবাদ জানালেন আফ্রিদি।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
মিসরের ঐতিহাসিক জয় ফিলিস্তিনকে উৎসর্গ
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
এবার ব্রাজিলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আর্জেন্টিনা
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের
গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী 