চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতকে ছাড়াই খেলতে রাজি সব দল!
ভারত যদি চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ না নেয় তাহলে চ্যাম্পিয়নস ট্রফির আমেজ হারাবে, তা বলার অপেক্ষা রাখে না। আগামী ৭ মে জানা যাবে চ্যাম্পিয়নস ট্রফির বর্তমান চ্যাম্পিয়নরা কি সিদ্ধান্ত নেয়।
ভারত চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ না নিলেও চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করবে আইসিসি। আর সবগুলো দলই অংশগ্রহণ করবে, জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি শাহরিয়ার খান। ডন পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে শাহরিয়ার খান বলেছেন, ‘আইসিসির বোর্ড সভায় বড় ব্যবধানে ভোটাভুটিতে হারার পর ভারত চ্যাম্পিয়নস ট্রফি থেকে নিজেদের সরিয়ে নেওয়ার ইঙ্গিত দেয়।
একটি বিষয় আমি স্পষ্ট করে বলি, ভারত যদি চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নাও নেয় ভারতকে ছাড়াই প্রায় সবগুলো দলই চ্যাম্পিয়নস ট্রফিতে খেলবে। যদি ভারত না খেলে ওয়েস্ট ইন্ডিজ কিংবা অন্য কোনো দলকে চ্যাম্পিয়নস ট্রফিতে যুক্ত করতে পারে আইসিসি।’
৮৩ বছর বয়সি শাহরিয়ার খান আরও বলেন,‘ভারতের অংশগ্রহণের উপর আইসিসির আয় অনেকটা নির্ভর করে। ভারত চ্যাম্পিয়নস ট্রফিতে না খেললে বড় আর্থিক ক্ষতির মুখোমুখি হতে হবে আইসিসিকে। তবুও আইসিসির সকল দেশ খেলতে প্রস্তুত আছে।’
ভারতীয় গণমাধ্যম স্পোর্টসকিডা এক পরিসংখ্যান দেখিয়ে বলেছে, চ্যাম্পিয়নস ট্রফি থেকে ভারত নিজেদের নাম তুলে নিলে প্রত্যাশিত আয়ের অর্ধেকও আয় করতে পারবে না আইসিসি।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
মিসরের ঐতিহাসিক জয় ফিলিস্তিনকে উৎসর্গ
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
এবার ব্রাজিলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আর্জেন্টিনা
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের
গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী 