গভীর রাতে দেশে ফিরেই হাসপাতালে মাশরাফি
আগেই জানা গিয়েছিল অসুস্থ স্ত্রীকে দেখতে কন্ডিশনিং ক্যাম্প থেকে বিশেষ ছুটিতে দেশে ফিরছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি। রোববার বাংলাদেশ সময় রাত ১১ টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান বাংলাদেশ অধিনায়ক। আর দেশে পৌঁছেই হাসপাতালের চলে যান মাশরাফি।
এর আগে শনিবার সকালে হঠাৎই অসুস্থ বোধ করেন মাশরাফির স্ত্রী সুমনা। দ্রুত তাকে ভর্তি করা হয় মোহাম্মদপুরের একটা ক্লিনিকে। খবর শুনেই সাসেক্সের কন্ডিশনিং ক্যাম্প ছেড়ে কয়েক দিনের ছুটি নিয়ে দেশে উদ্দেশ্যে রওনা দেন মাশরাফি। পড়ে জানা যায় মাশরাফির স্ত্রী সুমনা হক শুধু একা নন, অসুস্থ তার ছেলে সাহিল মর্তুজাও।
জানা গেছে মাশরাফির স্ত্রী সুমনা হকের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। সব ঠিক থাকলে ৪ মে আবারও লন্ডনের বিমান ধরবেন মাশরাফি। ১২ মে থেকে আয়ারল্যান্ডে শুরু হবে তিনজাতি ক্রিকেট সিরিজ। এরপর ১ জুন থেকে শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
মিসরের ঐতিহাসিক জয় ফিলিস্তিনকে উৎসর্গ
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
এবার ব্রাজিলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আর্জেন্টিনা
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের
গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী 