সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়ন বাংলাদেশ
অল ইন্ডিয়া কারাতে এসোসিয়েশনের ব্যবস্থাপনায় ভারতের মিরাটে আয়োজিত দুই দিনব্যাপী ‘৭ম সাউথ এশিয়া(এসএ) হাকুকাই কারাতে চ্যাম্পিয়নশিপ-২০১৭’ তে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। বাংলাদেশ দল ৮টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জসহ মোট ১০টি পদক পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার এ গৌরব অর্জন করেছে। রানার আপ হয়েছে স্বাগতিক ভারত এবং তৃতীয় হয়েছে নেপাল।
চ্যাম্পিয়নশিপে কোচ মোয়াজ্জেম হোসেন সেন্টুর নেতৃত্বে বাংলাদেশ থেকে অংশ নিয়েছিল ১০জন খেলোয়াড়। এছাড়া দলের সঙ্গে ম্যানেজার হিসেবে সেখানে যান মেজর ভূমেউদ্দিন, সহকারী ম্যানেজার হিসেবে যান ইয়াসিন ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক (টিম লিডার) শেখ আলী আহসান বাদল।আগামী ৩ মে (বুধবার) দেশে ফিরে আসবে শিরোপাজয়ী বাংলাদেশ দল।
উল্লেখ্য, এ আসরে বাংলাদেশ ছাড়াও অংশ নিয়েছিল সাউথ এশিয়ার মোট ৭টি দেশ।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
মিসরের ঐতিহাসিক জয় ফিলিস্তিনকে উৎসর্গ
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
এবার ব্রাজিলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আর্জেন্টিনা
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের
গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী 