রণবীরের সঙ্গে কে এই রহস্যময় নারী?
এক নারীর সঙ্গে বেশ ঘনিষ্ঠ অবস্থায় বলিউড নায়ক রণবীর কাপুরের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পেড়েছে। এই ছবি এখন রীতিমতো ভাইরাল। প্রশ্ন হলো, কে এই রহস্যময় নারী? নতুন প্রেমিকা, নাকি নতুন কোনো চলচ্চিত্রের শুটিংয়ের দৃশ্য?
এনডিটিভি অনলাইনের আজ বুধবারের খবরে বলা হয়েছে, এটি একটি শুটিংয়ের দৃশ্য। তবে কোনো ছবির নয়, একটি বিজ্ঞাপনের। গল্পের প্রয়োজনেই এভাবে সেই রহস্যময় নারীর সঙ্গে ঘনিষ্ঠ হলেন রণবীর।
তবে আপাতত এই নারীর পরিচয়, তিনি একজন মডেল। পুরো পরিচয় এখনো প্রকাশ পায়নি। নতুন মুখের কাউকে রণবীরের সঙ্গে দেখে তাই তৈরি হয়েছিল মুখরোচক সব গল্প।
এই গুঞ্জনে অবশ্য ঘি ঢেলেছে রণবীর কাপুরের মা নীতু কাপুরের সাম্প্রতিক একটি কর্মকাণ্ড। তিনি সম্প্রতি লন্ডনে যান। আর বলিউডপাড়ায় গুঞ্জন ওঠে, হবু বউমা পছন্দ করতে তিনি ছেলেকে নিয়ে লন্ডন যান। এ নিয়ে অবশ্য রণবীর মুখ খোলেননি। বউ খুঁজতে লন্ডন যাওয়া, এ নিয়ে মুখে কুলুপ এঁটে থাকা; এর মধ্যে অপরিচিত নারীর সঙ্গে ঘনিষ্ঠ ছবি—সব মিলিয়ে গুঞ্জনটা হালে বেশ পানি পেয়েছে।

সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়।
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ
বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,
জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা
দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই
গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার
গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা 