প্রচ্ছদ »
জেলার খবর
গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা - News Bangla 24 BD
গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা
মোঃ আনোয়ার হোসেন গাজীপুর প্রতিনিধিঃ- গাজীপুর মহানগরীর সদরে অভিযান পরিচালনা করে অনেকাংশে ফুটপাত দখলমুক্ত করলেও ফুটপাতে দোকানের বিট বসিয়ে চাঁদাবাজির সাথে জড়িত কাউকে আইনের আওতায় আনা হয় নি । এর কারণে দ্রুত চাঁদাবাজদের গ্রেফতারের দাবি স্থানীয়দের।
জানা যায়, গাজীপুর জেলা শহরের ফুটপাত দখল এবং জয়দেবপুর রেলক্রসিং-সংলগ্ন রেললাইন ঘেঁষে প্রতিদিন অবৈধভাবে ভাসমান দোকানপাট বসিয়ে ব্যবসা চালিয়ে দেদারসে চাঁদাবাজি করে আসছিল একটি চক্র। এতে সাধারণ মানুষের চলাচলে সমস্যাসহ যানযট সৃষ্টি হতো ।
এ অবস্থায় ফুটপাত থেকে অবৈধ দোকান পাট সরিয়ে দিতে অভিযান পরিচালনা করে পুলিশ। তবে পুলিশের অভিযানের খবর পেয়ে আগে ভাগেই সেসব দোকান সরিয়ে নিয়ে যান ব্যবসায়ীরা। কিছু সময় পর পুলিশ চলে গেলে ফের ফুটপাত দখলে নেন ব্যবসায়ীরা।
গত রোববার বিকেলে জেলা শহরের ফুটপাত এবং জয়দেবপুর রেলক্রসিং-সংলগ্ন রেললাইন এলাকা পরিদর্শন করেন গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান। এরপর ফুটপাত দখলমুক্ত করতে জিএমপি’র অপরাধ উত্তর বিভাগের ডিসি রিয়াজ উদ্দিন, এডিসি রবিউল ইসলামের নেতৃত্বে সদর জোনের সহকারী পুলিশ কমিশনার দ্বীন-ই-আলমের নিরলস প্রচেষ্টায় একাধিকবার অভিযান পরিচালনা করে অনেকাংশে ফুটপাত দখলমুক্ত করে প্রশংসিত হয়েছেন। কিন্তু ফুটপাতে দোকানের বিট বসিয়ে চাঁদাবাজির সাথে জড়িত কাউকে আইনের আওতায় আনা হয়নি। ইতিপূর্বে অনেকবার অভিযান পরিচালনা করলেও কিছুদিন পর থেকেই চাঁদাবাজরা দোকান বসিয়ে পুনরায় চাঁদা বাজি করা শুরু করে ।
চাঁদাবাজদের গ্রেফতারের বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মেহেদী হাসান জানান, তদন্ত সাপেক্ষে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল
‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 