News Bangla 24 BD | দুনিয়ার সর্বোত্তম সম্পদ নেককার স্ত্রী - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেন, তোমরা নারীদের প্রতি কল্যাণকামী হও। তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম, যে তার স্ত্রীর নিকট উত্তম, আমি আমার স্ত্রীদের নিকট উত্তম। বর্তমানে সমাজে নারীপ্রতি করা হচ্ছে নির্মম, নির্দয় নির্যাতন। এমন কোনো নির্যাতন নাই যাই করা হয় না। অথচ পৃথিবীতে একজন পুরুষ মানুষের জন্য সর্বোত্তম সম্পদ হচ্ছে নেককার স্ত্রী। যা জাগো নিউজের পাঠকদের জন্য তুলে ধরা হলো আব্দুল্লাহ ইবনে আমর হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “পুরো দুনিয়া ভোগের সামগ্রী, আর সবচে` উপভোগ্য সম্পদ হল নেককার নারী।”(মুসলিম)

নেককার স্ত্রী পছন্দ করতে চারটি জিনিস দেখতে বলা হয়েছে- বুখারি ও মুসলিমে আবু হুরায়রা রাদিআল্লাহ আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, চারটি গুণ দেখে নারীদের বিবাহ করা হয়- ১. সম্পদ, ২. বংশ মর্যাদা, ৩. সৌন্দর্য ও ৪. দীনদারি। তবে ধার্মিকতার দিক প্রাধান্য দিয়েই তুমি কামিয়াব হও নয়তো তোমার হাত ধুলি ধুসরিত হবে। (মুত্তাফাকুন আলাইহি) এখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দীনদারির তথা ধার্মিকতার কথাই তাগিদ দিয়েছেন। যার স্ত্রী দ্বীনদার হবে, দুনিয়াতেই সে লাভ করে বেহেশতের শান্তি।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চারটি বস্তু শুভ লক্ষণ। যেমন- ১. নেককার নারী, ২. প্রশস্ত ঘর, ৩. সৎ প্রতিবেশী, ৪. সহজ প্রকৃতির আনুগত্যশীল-পোষ্য বাহন। পক্ষান্তরে অপর চারটি বস্তু কুলক্ষণা। তার মধ্যে একজন বদকার নারী। (হাকেম, সহিহ আল জামে)

সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পুরুষদের যেমন নেককার নারী গ্রহণ করার প্রতি উদ্বুদ্ধ করেছেন, তেমনি নারীদেরকে আদর্শ নারীর সকল গুনাবলী অর্জনের প্রতি উৎসাহ দিয়েছেন। যাতে তারা আল্লাহর কাছে পছন্দনীয় নেককার নারী হিসেবে গণ্য হতে পারে। আল্লাহ পৃথিবীর সব মুমিন নারীকে নেককার সন্তান, নেককার স্ত্রী ও নেককার মা হওয়ার তাওফিক দান করুন। আমিন।

এ বিভাগের অন্যান্য সংবাদ