News Bangla 24 BD | 'বিশ্বকে দেখানোর মোক্ষম সময়' - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

বিশ্ব ক্রিকেটের দ্বিতীয় বড় আসর আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির পর্দা উঠছে আজ বৃহস্পতিবার। উদ্বোধনী ম্যাচে বিকেল সাড়ে ৩টায় মুখোমুখি হচ্ছে স্বাগতিক ইংল্যান্ড ও বাংলাদেশ।

এ ম্যাচে ইংল্যান্ডই এগিয়ে। দু’টি কারণে তারা। এক. কন্ডিশন, দুই. ফর্ম। তাদের প্রতিটি খেলোয়াড় দুর্দান্ত ফর্মে রয়েছে। এ ছাড়া চিরচেনা কন্ডিশনে খেলবে তারা। তবে স্বাগতিক হওয়াই চাপটা একটু তাদের ওপরই বেশি থাকবে। এ সুযোগটাই কাজে লাগাতে চাই। শুরু থেকে শেষ পর্যন্ত ভালো খেলতে পারলে ম্যাচ জেতা সম্ভব বলে জানিয়েছেন মাশরাফি বিন মর্তুজা।

ম্যাচ পূর্ববতী সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক এসব বলেন। এ সময় মাশরাফি আরো বলেন, আমি মনে করি; এটি আমাদের জন্য দারুণ সুযোগ। বিশ্বকে দেখানোর এটিই মোক্ষম সময়। প্রমাণ করার সময় এসেছে আমরাও ভালো খেলছি।

ম্যাচ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী হলেও কন্ডিশন ভাবাচ্ছে ম্যাশকে। আর ভাবাবেই বা না কেন? লন্ডনের আবহাওয়া পরিবর্তনের সঙ্গে পাল্টাই প্রতিটি ডেলিভেরি।

এ নিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, এখানকার আবহাওয়া পরিবর্তনের সঙ্গে ব্যাটিং-বোলিংয়ে পরিবর্তন আসে। যা ঘটেছে ভারতের সঙ্গে ম্যাচে। ওদের বিপক্ষে ব্যাটিংয়ের সময় আবাহওয়া পাল্টেছে, সেই সুরে বলে এক্সট্রা সুইং পেয়েছে তাদের বোলাররা। এমনটি হলে আমাদের জন্য কঠিন-ই হবে। তবে উদ্বোধনী ম্যাচে সেরাটাই খেলার চেষ্টা করবে বাংলাদেশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ