বৃষ্টির কল্যাণে অস্ট্রেলিয়ার বিপক্ষে এক পয়েন্ট পেয়ে সেমিফাইনালের স্বপ্ন দেখছে বাংলাদেশ। পরের ম্যাচে নিউজিল্যান্ডকে হারতে পারলে, আর অস্ট্রেলিয়া যদি নিজেদের ম্যাচে হেরে যায়, তাহলে বাংলাদেশ শেষ চারে চলে যাবে।
অধিনায়ক মাশরাফিও সেই স্বপ্ন দেখছেন। মাঠ ছাড়ার সময় স্টার স্পোর্টসকে বলেন, ‘এই পয়েন্ট আমাদের প্রচুর সাহায্য করবে। সামনে কঠিন একটি ম্যাচ খেলতে হবে। আমরা ভাগ্যবান।’
বাংলাদেশ এদিন টস জিতে আগে ব্যাটে করে ৪৪.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করে। সহজ টার্গেটের পথে হাঁটতে যেয়ে ১৬ ওভারে এক উইকেটে ৮৩ রান তুলে ফেলে অস্ট্রেলিয়া। এরপর নামে ঝুম বৃষ্টি। আর চার ওভার খেলা হলে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে জয় পেত স্মিথের দল। নিজেদের প্রথম ম্যাচেও বৃষ্টির কারণে এক পয়েন্ট নিয়ে খুশি থাকতে হয়েছিল তাদের।
৯ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচ খেলবে মাশরাফির দল।
‘আমরা সম্প্রতি আয়ারল্যান্ডে নিউজিল্যান্ডকে হারিয়েছি। তাই পরের ম্যাচ নিয়ে আমরা আশাবাদী।’ বলেন মাশরাফি।
বাংলাদেশি ব্যাটসম্যানদের ব্যর্থতার মিছিলে ব্যতিক্রম ছিলেন শুধু তামিম। তিনি একা করেন ৯৫, বাকিরা মিলে করেন ৮৭। প্রথম ম্যাচে দেশসেরা ওপেনার করেছিলেন ১২৮।
তামিমের এমন ব্যাটিংকে বিস্ময়কর বলছেন বাংলাদেশ দলপতি, ‘তামিম দারুণ ব্যাট করেছে। কিন্তু কোনও সমর্থন ছিল না। তাদের বোলাররাও ভালো করেছে। এর ভেতর তামিম বিস্ময়কর ব্যাটিং করে গেছে।’
বৃষ্টিস্নাত দিনেও বাংলাদেশের একাদশ নিয়ে প্রশ্ন উঠছে। দল নিয়ে প্রথম ম্যাচের পর তুমুল আলোচনা হয়। মাশরাফিও সংবাদ সম্মেলনে বলেন, দ্বিতীয় ম্যাচের কম্বিনেশন নিয়ে ভাবতে হবে। বাংলাদেশ কী ভাবলো সেটা বোঝা গেল না। মোসাদ্দেকের মতো ফর্মে থাকা মিডলঅর্ডারকেই বসিয়ে দেয়া হল!
বৃষ্টির কথা মাথায় রেখে মাশরাফি আগে ব্যাটিং নেন। রান বাড়িয়ে রাখতে পারলে দ্বিতীয় ইনিংসে প্রতিপক্ষ বৃষ্টি আইনে বিপাকে পড়বে, হিসাব ছিল সেটাই। কিন্তু বাংলাদেশ যে মানের ব্যাটিং করলো তাতে হিতে বিপরীত হতে পারতো। তামিম একা করলেন ৯৫, বাকিরা মিলে ৮৭!

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
মিসরের ঐতিহাসিক জয় ফিলিস্তিনকে উৎসর্গ
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
এবার ব্রাজিলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আর্জেন্টিনা
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের
গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী 