News Bangla 24 BD | বাংলাদেশকে সেমিতে তুলতে ইংল্যান্ডের দরকার ২৭৮ রান - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশকে সেমিতে তুলতে ইংল্যান্ডের দরকার ২৭৮ রান


পারবে তো ইংল্যান্ড? পুরো বাংলাদেশের প্রশ্ন এখন এটাই। সঙ্গে চাওয়াটা কেবলমাত্র ইংলিশদের জয়। স্বাগতিকরা অস্ট্রেলিয়াকে হারালেই যে সেমিফাইনাল নিশ্চিত হবে টাইগারদের। দুই প্রতিপক্ষের মুখে পড়া এমন এক ম্যাচে অজিরা ২৭৭ রানের সংগ্রহ গড়েছে।

এজবাস্টনে শুরুতে ব্যাট করে তিনশর ওপরের দিকেই চোখ করে এগোচ্ছিল অজিরা। ওয়ার্নার (২১) ও ফিঞ্চের উদ্বোধনী জুটিতে আসে ৪০ রান। পরে স্মিথকে নিয়ে ৯৬ রানের প্রতিরোধ গড়েন ফিঞ্চ।

স্টোকসের বলে মরগানের তালুবন্দী হওয়ার আগে ফিঞ্চের নামের পাশে ৬৮ রান। ৮ চারে ৬৪ বলে সাবধানী ইনিংসটি গড়েছেন অজি ওপেনার।

সেখান থেকে দ্রুত হেনরিক্সকে (১৭) হারালেও আরেকটি ফিফটির জুটি গড়ে চাপ সামলান স্মিথ ও ট্রাভিস হেড। অধিনায়ক স্মিথ ৭৭ বলে ধীরস্থির ৫৬ রানে সাজঘরে ফেরার পরই রানে গতি কমে আসে অস্ট্রেলিয়ার।

লোয়ার-মিডলে ম্যাক্সওয়েল ২০, ওয়েড ২ রানে সাজঘরে ফিরলে আড়াইশর কাছেই গুটিয়ে যাওয়ায় শঙ্কায় পড়ে অজিরা। তখনো একপ্রান্ত আগলে ছিলেন হেড। শেষপর্যন্ত সংগ্রহটা যে তিনশর কাছাকাছি গেল তাতে পুরো অবদানই তার। ইনিংস সর্বোচ্চ অপরাজিত ৭১ রান এসেছে ৫ চার ও ২ ছয়ের প্রতিরোধে।

শেষপর্যন্ত অস্ট্রেলিয়াকে গুটিয়ে দিতে না পারলেও বলে দারুণ করেছেন ইংলিশরা। চারটি করে উইকেট ভাগ করে নিয়েছেন মার্ক উড ও আদিল রশিদ। উড তো ১০ ওভারে এক মেডেনে খরচ করেছেন মাত্র ৩৩ রান। অন্য উইকেটটি স্টোকসের।

এ বিভাগের অন্যান্য সংবাদ