News Bangla 24 BD | টস জিতে বোলিংয়ে পাকিস্তান - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

হারলেই বিদায় নিতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির চলতি আসর থেকে। আর জিতলে পেয়ে যাবে সেমিফাইনালের টিকিট। এমন ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। কার্ডিফের সোফিয়া গার্ডেনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ৩.৩০ মিনিটে। আর ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা টিভি, গাজী টিভি ও স্টার স্পোর্টস ১।

আনপ্রেডিকটেবল হিসেবে পরিচিতি পাওয়া পাকিস্তান নিজেদের দিনে যে কোন ম্যাচে অবিশ্বাস্যভাবে জয় তুলে নিতে সক্ষম। তবে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়ে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল পাকিস্তানকে। দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বৃষ্টি আইনে জয় পেয়ে আসরে টিকে আছে তারা।

এদিকে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯৬ রানে হেরেছিল লঙ্কানরা। কিন্তু দ্বিতীয় ম্যাচে ভারতের দেয়া অবিশ্বাস্য টার্গেট তাড়া করে জয় পায় লঙ্কানবাহিনী। ফর্মে থাকা কুশল মেন্ডিস, কুশল পেরেরা, চান্দিমাল ও অধিনায়ক ম্যাথিউসের ব্যাটে ভর করে আসরের সেমিফাইনাল নিশ্চিত করতে মরিয়া শ্রীলঙ্কা।

এ বিভাগের অন্যান্য সংবাদ