News Bangla 24 BD | বাংলাদেশের সাথে না খেলেই ফাইনালে যেতে চায় ভারত! - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের সাথে না খেলেই ফাইনালে যেতে চায় ভারত!


ভারত-বাংলাদেশ সেমিফাইনাল রুদ্ধশ্বাস হবে, এমনটাই আশা সবার। কিন্তু বাংলাদেশকে না হারিয়েও ফাইনালে যেতে পারে ভারত। কীভাবে, জেনে নিন-

বৃহস্পতিবার বার্মিংহামেই বসছে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল। বিরাট কোহলির দলের সামনে বাংলাদেশ। খেলা হলে কারা জিতবে, তা এখনই বলা সম্ভব নয়। কিন্তু বৃষ্টির জন্য খেলা যদি না হয়, তাহলে ভারতই চলে যাবে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে। গ্রুপ থেকে বাংলাদেশের তুলনায় বেশি পয়েন্ট নিয়ে সেমিফাইনালে পৌঁছেছে ভারত।

ক্রিকেটপ্রেমীরা অবশ্য এই ম্যাচের দিকে তাকিয়ে। কারণ ইদানীং ভারতকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে বাংলাদেশ। সুতরাং চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে বাংলাদেশ ভারতকে বেগ দেবে বলেই মনে করছেন সবাই। গ্রুপ বি-তে তিন ম্যাচ খেলে ভারতের ঝুলিতে চার পয়েন্ট। পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকাকে মাটি ধরিয়েছে ভারত। শ্রীলঙ্কার কাছে হার মেনেছে ভারত।

বিরাট কোহলির দলের রান রেট +১.৩৭০। অন্যদিকে, গ্রুপ এ-তে তিন ম্যাচ খেলে বাংলাদেশের সংগ্রহ তিন পয়েন্ট। রান রেট +০.০০০। বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে পয়েন্ট বেশি থাকার সুবিধা পেতে পারে ভারত। বার্মিংহামে বৃষ্টিতে নিউজিল্যান্ড বনাম অস্ট্রেলিয়া ম্যাচ ভেস্তে গিয়েছিল। ভারত-পাকিস্তান ম্যাচ চলাকালীন বৃষ্টি হয়েছিল। তার জন্য খেলাও বন্ধ হয়ে গিয়েছিল।

ইংল্যান্ডে এখন বৃষ্টি হচ্ছে। বেশ কয়েকটি ম্যাচ চলাকালীন বৃষ্টি হয়েছে। ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচে বৃষ্টি হয়েছিল। একই অবস্থা হয়েছিল দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান ম্যাচে। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ফল নির্ধারণ হয় একাধিক ম্যাচের। বৃহস্পতিবারের সেমিফাইনালেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। ফাইনাল ছাড়া রিজার্ভ ডে রাখা হয়নি। ফলে সেমিফাইনালে বৃষ্টি হলে এবং সেই কারণে যদি খেলা না হয়, তাহলে ভারত পৌঁছে যাবে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে।

এ বিভাগের অন্যান্য সংবাদ