News Bangla 24 BD | বাংলাদেশ বিপজ্জনক দল: কোহলি - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশকে বিপদজনক দল হিসেবে অভিহিত করেছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। বৃহস্পতিবার এজবাস্টনের চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে টাইগারদের মুখোমুখি হওয়ার আগে বুধবারের সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
নিউজিল্যান্ডের বিপক্ষে ৪ উইকেট পড়ে যাওয়ার পরেও রেকর্ড জুটিতে রান তাড়ার কথা উল্লেখ করে তিনি বলেন, বৃহস্পতিবার উজ্জীবিত বাংলাদেশ দলের বিপক্ষে ভারত খেলবে। এখন পর্যন্ত ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে ভারত ভালোই খেলেছে, শ্রীলংকা ম্যাচটা বাদে। সব দিক চিন্তা করলে ভারত ফাইনালে যাওয়ার জন্য প্রস্তুত কিন্তু তার আগে বিপজ্জনক বাংলাদেশকে পার হয়ে যেতে হবে যারা নিউজিল্যান্ডের বিপক্ষে বড় রান তাড়া করে জিতে ফাইনাল নিশ্চিত করেছে।
বাংলাদেশের উন্নতি প্রসঙ্গে ভারতীয় অধিনায়খ বলেন, দল হিসেবে বাংলাদেশ অনেক উন্নতি করেছে। বিগত কয়েক বছরে তারা অনেক পথ পেরিয়ে এসেছে। কোনো প্রতিপক্ষকেই হালকাভাবে নেয়ার সুযোগ নেই, বাংলাদেশ শীর্ষ আট দলের একটি। তাদের অনেক দক্ষ খেলোয়াড় রয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে তারা বড় রান তাড়া করে জিতেছে। তারা খুব লড়াকু দল। এনডিটিভি।
এ বিভাগের অন্যান্য সংবাদ