News Bangla 24 BD | সাকিবের পর বিদায় নিলেন মুশফিকও - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

আগের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন সাকিব আল হাসান। ভারতের বিপক্ষে তাই সাকিবের কাছে প্রত্যাশা ছিল অনেক বেশি। কিন্তু নামের প্রতি সুবিচার করতে পারলেন না বিশ্বসেরা অলরাউন্ডার। ২৩ বলে ১৫ রান করতেই রবীন্দ্র জাদেজার বলে মহেন্দ্র সিং ধোনির হাতে ক্যাচ তুলে দেন। দলীয় ১৭৭ রানে বিদায় নেন সাকিব।

এর ঠিক দুই রানের মাথায় মুশফিকও ফিরলেন সাজঘরে। কেদার যাদবের বল মিডউইকেটে মারতে গিয়ে বিরাট কোহলির হাতে ধরা পড়লেন বাংলাদেশের এই উইকেটরক্ষক। বিদায়ের আগে ৮৫ বলে চারটি চারের সাহায্যে ৬১ রান করেন মুশি।

এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৩ রান। মাহমুদউল্লাহ ১ ও মোসাদ্দেক হোসেন ৪ রানে ব্যাট করছেন।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খেল বাংলাদেশ। দলের স্কোরশিটে মাত্র ১ রান জমা হতেই সৌম্য সরকারের উইকেটটি হারিয়ে ফেলেছে মাশরাফি বিন মর্তুজার দল। ভুবনেশ্বরের বলে ব্যাট চালাতে গিয়ে বোল্ড হয়েছেন সৌম্য। রানের খাতাই খুলতে পারেননি বাংলাদেশি এই ওপেনার।

দ্রুত উইকেট হারানোর পর তামিমকে সঙ্গ দেন সাব্বির রহমান। দ্বিতীয় উইকেটে তারা যোগ করেন ৩০ রান। উইকেটে থিতু হওয়ার চেষ্টা করেছিলেন সাব্বির। পারেননি। ভুবনেশ্বর কুমারের স্লোয়ারে বিভ্রান্ত হয়েছেন। পয়েন্টে রবীন্দ্র জাদেজার হাতে ধরা পড়েন সাব্বির। ২১ বলে চারটি চারে ১৯ রান করেন তিনি।

শুরুর ধকল সামলে নিতে বাংলাদেশের হাল ধরেন তামিম ইকবাল ও মুশফিকুর রহীম। তৃতীয় উইকেটে ১২৩ রানের জুটি গড়েন তারা। দলীয় ১৫৪ রানের মাথায় তামিমকে হারায় বাংলাদেশ। দলকে বড় সংগ্রহের পথে রেখেই কেদার যাদবের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তামিম। বিদায়ের আগে ৮২ বলে ৭টি চার ও একটি ছক্কায় ৭০ রান করেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার।

বামিংহামের এজবাস্টনে টস নামক ভাগ্য পরীক্ষায় জিতেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। টস জিতে প্রথমে ফিল্ডিং নিয়েছেন তিনি। বাংলাদেশকে পাঠিয়েছেন ব্যাটিংয়ে।

বার্মিংহামের এজবাস্টনে আজ মাঠে নামার আগে মাশরাফিবাহিনী আত্মবিশ্বাসী করে তুলছে ২০০৭ বিশ্বকাপ। যেখানে টুর্নামেন্টে গ্রুপ পর্বের ম্যাচে ভারতকে হারিয়ে দিয়েছিল বাংলাদেশ। আবার ভাবনায় আছে ঘরের মাঠে ২০১৫ সালের সিরিজ জয়ও। দুর্দান্ত খেলে দাপটের সঙ্গে দেশের মাটিতে ভারতকে ওয়ানডে সিরিজে হারিয়ে দেয় টাইগাররা।

এ বিভাগের অন্যান্য সংবাদ