বিএনপি নেতা খন্দকার মোশাররফ জামিনে মুক্ত
শামসুল হক ভ’ইয়া গাজীপুর থেকে:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার পার্ট-১ থেকে জামিনে মুক্তি পেয়েছেন । বুধবার বিকেল ৪টা ১৩ মিনিটে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। এসময় কারাফটকে ড. খন্দকার মোশাররফের ছেলে ড. খন্দকার মারুফ হোসেন, তার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন এবং স্থানীয় বিএনপির শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন।
কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার পার্ট-১ এর জেল সুপার সুব্রত কুমার বালা জানান, ২০১৪ সালের মার্চে মানি লন্ডারিং মামলায় গ্রেফতার হওয়ার পরে খন্দকার মোশারফ হোসেনকে ঢাকা থেকে ওই বছরের ১৬ মার্চ এ কারাগারে পাঠানো হয়। এ মামলাসহ তার বিরুদ্ধে মোট পাঁচটি মামলা রয়েছে। সর্বশেষ ১০ জানুয়ারি উচ্চ আদালতে থেকে মানিলন্ডারিং মামলায় জামিন পান তিনি। জামিনের কাগজপত্র বুধবার কারাগারে পৌঁছে। পরে যাচাই-বাছাই শেষে বুধবার বিকেল সোয়া ৪টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 