News Bangla 24 BD | পাকিস্তানে জয় উদযাপনের গুলিতে আহত ৬ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

পাকিস্তানে জয় উদযাপনের গুলিতে আহত ৬


প্রথমবারের মতো আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির শিরোপাজয়ের স্বাদ। সেটাও আবার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে। পাকিস্তানের ক্রিকেট সমর্থকদের উচ্ছ্বাস-উল্লাসটা কোনোমতেই বাঁধ মানছিল না। আর সেই বাধভাঙা জয় উদযাপনের সময় ঘটে গেছে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাও। আতশবাজি তো ছিলই, কেউ কেউ উদযাপন করেছিলেন ফাঁকা গুলি চালিয়েও। আর সেই গুলিতে আহত হয়েছেন ছয়জন।

ভারত-পাকিস্তানের জমজমাট ফাইনাল দেখার জন্য পাকিস্তানের বিভিন্ন জায়গায় বড় স্ক্রিনে খেলা দেখার ব্যবস্থা করা হয়েছিল। খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী মারদানেও ছিল এমন ব্যবস্থা। সেখানে অগনিত মানুষ একসঙ্গে দেখেছেন পাকিস্তানের ১৮০ রানের দাপুটে জয়ের চিত্র। জয় নিশ্চিত হয়ে যাওয়ার পর পরই সেখানে সবাই একসঙ্গে মেতে উঠেছিলেন জয় উল্লাসে। অনেকে উদযাপন করেছেন বন্দুকের গুলি চালিয়েও। আর তাতেই বেধেছে বিপত্তি। ফাঁকা গুলি ছুড়লেও অসাবধনতাবশত সেই গুলি লেগে আহত হয়েছেন ছয়জন।

টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে গিয়েছিল পাকিস্তান। কিন্তু ফাইনালে ভারতকে কোনো সুযোগই দেয়নি সরফরাজ আহমেদের দল। ব্যাটে-বলে দারুণ নৈপুণ্য দেখিয়ে পাকিস্তান পেয়েছে ১৮০ রানের দাপুটে জয়। প্রথমবারের মতো জিতেছে চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা।

ম্যাচশেষে অনেকেই ভিড় করেছিলেন পাকিস্তানের এই শিরোপা জয়ের অন্যতম নায়ক ফখর জামানের বাড়িতে। সেখানে একে-অপরকে মিষ্টি খাইয়ে শিরোপা জয়ের আনন্দ ভাগাভাগি করেছেন পাকিস্তানের সমর্থকরা। দেশে ফেরার পর পাকিস্তানের ক্রিকেটাররা যে বীরের সম্মানই পাবেন, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই।

এ বিভাগের অন্যান্য সংবাদ