News Bangla 24 BD | কালিয়াকৈরে বিদ্যুৎ স্পৃষ্টে ২ পরিবহন শ্রমিক নিহত, চালক আহত - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

কালিয়াকৈরে বিদ্যুৎ স্পৃষ্টে ২ পরিবহন শ্রমিক নিহত, চালক আহত


গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুই পরিবহন শ্রমিক নিহত ও ট্রাকের চালক আহত হয়েছে । নিহতদের লাশ পুলিশ উদ্ধার করে থানায় নিয়েছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা একটি ট্রাক (যশোর-ট-১১-১৩১০) বুধবার সকালে কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় সিপি কারখানার প্রবেশ করার সময় উপরে থাকা বিদ্যুতের তারের সাথে র্স্পশ হলে ট্রাকে আগুন লেগে যায় এতে হেলপার উজ্জল মিয়া (৩২)ও মামুন হোসেন(২৭) ঘটনাস্থলেই নিহত হয়। আহত ডাইভারকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। তবে নিতই দুইজনই চুয়াডাঙ্গারজেলার।

কালিয়াকৈর থানার উপপরিদর্শক মো. হাসান জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় সিপি বাংলাদেশ লিমিটেড নামে একটি কারখানা রয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ওই কারখানা থেকে মালামাল নেয়ার জন্য একটি ট্রাক কারখানার দিকে যাচ্ছিল। যাওয়ার পথে পল্লীবিদ্যুৎ এর একটি ঝুলন্ত তারের সঙ্গে ট্রাকের সহযোগী উজ্জ্বল মিয়া জড়িয়ে পড়েন। এ সময়ে তাকে উদ্ধার করতে ট্রাকের অপর সহযোগী মাসুম মিয়া এগিয়ে গেলে তিনিও বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। এছাড়া ঘটনার সময় ট্রাকের মধ্যে আগুন ধরে গেলে ট্রাকের চালক গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে থেকে নিহত দুইজনের লাশ উদ্ধার করে থানায় গিয়ে গেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ