News Bangla 24 BD | কালীগঞ্জে উপবৃত্তি বঞ্চিত ৫১২৭ শিক্ষার্থী - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

কালীগঞ্জে উপবৃত্তি বঞ্চিত ৫১২৭ শিক্ষার্থী


আব্দুল গাফফার কালীগঞ্জ,গাজীপুর থেকে:
গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার প্রায় ৫১২৭ জন শিক্ষার্থী সরকারের দেয়া উপবৃত্তি থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত জুলাই ২০১৪ইং থেকে কালীগঞ্জ উপজেলার মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা উপবৃত্তি না পাওয়ায় অভিভাবকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মোঃ রফিক উদ্দিন আহাম্মেদ এর সাথে কথা বললে তিনি জানান, প্রতিটি শিক্ষার্থীর হাতে টাকা পৌছানোর জন্য বর্তমান সরকার ডাচ-বাংলা মোবাইল ব্যাংকের মাধ্যমে লেনদেনের ব্যবস্থা করছে। একটি প্রতিষ্ঠানকে কাজটি বরাদ্দ দেয়া হয়। শুনেছি তারা কাজটি সাব-কন্ট্রাকে দেয়ায় কাজ সমাপ্তে বিলম্ব হচ্ছে।
এ বিষয়ে গাজীপুর ডাচ-বাংলা ব্যাংক কর্মকর্তা সাজেদুল হকের সাথে মুঠোফোনে আলাপ করলে তিনি বলেন, আমাদের কাজ চলছে কবে নাগাদ শেষ হবে তা বলতে পারছিনা।
একটি সুত্র জানায়, প্রতি মাসে কালীগঞ্জে মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে ৬ষ্ঠ শ্রেণী থেকে ১০ম শ্রেণীর পর্যন্ত উপবৃত্তি ও টিউশন ফি বাবদ ১১১৩ জন ছাত্র ও ৪১১৪ জন ছাত্রীসহ মোট ৫১২৭জন শিক্ষার্থীর মাঝে বিভিন্ন হারে প্রায় সাড়ে ৪২ লাখ টাকা বরাদ্দ দেয়া হতো যা বর্তমানে বন্ধ রয়েছে। উপবৃত্তির টাকা দিয়ে শিক্ষার্থীরা প্রয়োজনীয় উপকরন ক্রয় করে তাদের চাহিদা মেটাত। টাকা না পাওয়ায় উৎসাহিত শিক্ষার্থীদের মাঝে অসন্তোষ বিরাজ করছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ