আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি-জামাত ক্ষমতায় আসতে পারবেনা-অ্যাডভোকেট সাহারা খাতুন
টঙ্গী প্রতিনিধি : আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি-জামাত আর কোন দিন ক্ষমতায় আসতে পারবেনা বলে মন্তব্য করেছেন আওয়ামীলীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, সাবেক স্বরাষ্ট্র ও ডাক-টেলিযোগাযোগ মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন (এমপি)।
তিনি বিএনপিকে হুশিয়ারী দিয়ে আরও বলেন,আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামাত দেশে বিদেশে গভীর চক্রান্ত ও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে অতীতের মত তারা দেশে আরও সন্ত্রাস, জঙ্গীবাদ, নৈরাজ্য,নাশকতা ও জ্বালাও পোড়াও রাজনীতি শুরু করবে। দলীয় নেতাকর্মী ও সমর্থকরা এব্যাপারে সজাগ থেকে নির্বাচনে কাজ করলে আগামী নির্বাচনে বিএনপি-জামাত আর কোন দিনও ক্ষমতায় আসতে পারবেনা। এজন্য আমাদের দলীয় নেতাকর্মীদেরকে এখন থেকে ঐক্যবদ্ব হয়ে থাকতে হবে।
মঙ্গলবার সন্ধ্যায় উত্তরা পশ্চিম থানার ১৪ নম্বর সেক্টর আহালিয়া খেলার মাঠে আছিরনন্নেছা-আব্দুল লতিফ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা এবং দোয়া ইফতার মাহফিল অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আলহাজ মো: হাবিব হাসানের সভাপতিত্বে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামীলীগের সহসভাপতি খন্দকার রফিকুল আলম, উত্তরা ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলহাজ মো: আফসার উদ্দিন খান, উত্তরা পূর্ব থানা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্বা আলহাজ মো: কুতুবুর রহমান, উত্তরা পশ্চিম থানা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট মনোয়ারুল ইসলাম রবিণ, সাধারণ সম্পাদক আলহাজ সাহিদ সিদ্দিকী কাক্কা, তুরাগ থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম,ডি হালিম, দক্ষিণখান থানা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট আবু হানিফ, ও বৃহত্তর উত্তরা থানা ছাত্রলীগের সভাপতি এম,ওসমান সরকার,উত্তরা সেন্ট্রাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস,এম মনির হোসেন জীবন সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলালীগ সহ সহযোগী অংগ সংগঠনের নেতাকর্মী সহ এলাকার গর্ণমান্য ব্যক্তি এবং আলেমওলামারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট সাহারা খাতুন দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন,পবিত্র রমজান মাসে ঢাকা-১৮ আসনের বিভিন্ন থানা, ওয়ার্ড, ইউনিয়ন ও ইউনিট কমিটির দলীয় নেতাকর্মীরা আলোচনা সভা ও ইফতার মাহফিলে এসে হাজির হয়েছেন। রোজার মাসে আমরা ঐক্যবদ্ব ও একতাবদ্ব হয়ে যেন সকলে থাকি। আওয়ামীলীগ সভানেত্রী ও জাতির জনকের কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন দলীয় নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ব থাকতে। সকলকে আগামী নির্বাচনে ঐক্যবদ্ব হয়ে নৌকার জন্য আমাদেরকে এখন থেকে কাজ করতে হবে।
সাহারা খাতুন আর ও বলেন, দলীয় নেতাকর্মী ও সমর্থকরা এব্যাপারে সজাগ থেকে নির্বাচনে কাজ করলে আগামী নির্বাচনে বিএনপি-জামাত আর কোন দিনও ক্ষমতায় আসতে পারবেনা। আমরা শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচন করবো এবং আমরা প্রত্যেকে নৌকার জন্য কাজ করে আওয়ামীলীগকে বিজয়ী করে ঘরে ফিরবো। এই হোক আমাদের আগামী দিনের অঙ্গীকার।
ঢাকা মহানগর আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আলহাজ মো: হাবিব হাসান সভাপতির বক্তব্যে বলেন, প্রতি বছরের ন্যায় আমি আমার জন্মদাতা মা আছিরনন্নেছা- ও পিতা আব্দুল লতিফ ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা এবং দোয়া ইফতার মাহফিলের আয়োজন করি। এছাড়া পবিত্র রমজান মাসে এলাকার বিভিন্ন জামে মসজিদ ও মাদ্রাসায় দৈনিক প্রায় ৪শ থেকে ৫শ লোকের সেহরীর খাবারের ব্যবস্থা এবং আড়াই হাজার থেকে ৩ হাজার মুসল্লির ইফতাদের ব্যবস্থা আছিরণ-আব্দুল লতিফ ফাউন্ডেশনের উদ্যোগে এর আয়োজন করে থাকি।
আলহাজ মো: হাবিব হাসান আরও বলেন, আমি আমার জন্মদাতা মা-বাবা,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,চার জাতীয় নেতা সহ পুরো দেশবাসির জন্য দোয়া কামনা করেন।
আলোচনা সভা শেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, চার জাতীয় নেতা সহ পুরো জাতির কল্যান, অগ্রগতি, সৌহার্দ-ভ্রাতিত্ববোধ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত হাজার হাজার নেতাকর্মী,এলাকাবাসি,আলেমওলামা সহ সকলের মধ্যে খাবার বিতরণ করা হয়।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
নজরুল বর্ষ উদ্যাপন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ!
‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রীর 