আগামীকাল শনিবার বাণিজ্যিক ব্যাংক শাখা খোলা
আগামীকাল শনিবার ছুটির দিনে ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের লেনদেনের সুবিধার্থে দেশের সব বাণিজ্যিক এলাকা, জেলা শহর ও বৃহৎ শপিং মার্কেট এলাকার ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বৃহস্পতিবার পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা সাপেক্ষে ছুটির দিনে ব্যাংক শাখা খোলা রাখার এই নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
একই দিন অন্য এক প্রজ্ঞাপনে ঈদের ছুটিতে ব্যাংক ব্যবসার নিরাপত্তা নিশ্চিত করার পরামর্শ দেয় বাংলাদেশ ব্যাংক। এতে আসন্ন পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে ব্যাংকের প্রধান কার্যালয়, শাখা অফিস এবং এটিএম বুথের সাইবার নিরাপত্তাসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা নিতে বলা হয় ব্যাংকগুলোকে।
এ ছাড়া আজ শুক্রবার ও আগামীকাল শনিবার ব্যাংকের বিমান, সমুদ্র বা নৌবন্দর সংশ্লিষ্ট অথরাইজড ডিলার শাখাগুলো খোলা রাখার পাশাপাশি দেশের আমদানি ও রপ্তানি বাণিজ্য সচল রাখার স্বার্থে সব কাস্টম হাউস ও কাস্টমস স্টেশনের কাছের তফসিলি ব্যাংকের শাখা শুক্রবার, শনিবার এবং রবিবার তিনদিনই খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের অন্য একটি প্রজ্ঞাপনে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
নজরুল বর্ষ উদ্যাপন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ!
‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রীর 