টঙ্গীতে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল নামকরণের সরকারি প্রজ্ঞাপণ জারি
স্টাফ রিপোর্টার : টঙ্গীতে নবনির্মিত ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের নাম পরিবর্তন করে ‘শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল’ নামকরণ করেছে স্বাস্থ্য মন্ত্রণলয়। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বস্থ্যসেবা বিভাগের নির্মাণ শাখার উপ-সচিব হাসান মাহমুদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।
গত ২১ জুন জারি হওয়া ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, অবিলম্বে এ আদেশ কার্যকর হবে। টঙ্গীতে নবনির্মিত এ হাসপাতালটি সাবেক সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা শহীদ আহসান উল্লাহ মাস্টারের নামে নামকরণের দাবি জানিয়ে আসছিল গাজীপুরবাসী। এ নামকরণের দাবীতে গাজীপুরবাসী লাগাতার মানববন্ধন ও গণস্বাক্ষর সংগ্রহসহ নানা কর্মসূচি পালন করেছেন। তাদের এ দাবির প্রেক্ষিতে ২৫০শয্যা বিশিষ্ট হাসপাতালের নতুন নাম ‘শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল’ করা হয়েছে।
গত এপ্রিলে টঙ্গীতে নবনির্মিত ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালটি স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম উদ্বোধনকালে তিনিও এই নামকরণের ঘোষণা দেন।
এদিকে শহীদ আহসান উল্লাহ মাস্টারের ছেলে গাজীপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল সরকারি ভাবে তার বাবা গাজীপুরের সাবেক জনপ্রিয় সংসদ সদস্য শহীদ আহসান উল্লাহ মাস্টারের নামে নামকরণের ঘোষণায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও স্বাস্থ্যমন্ত্রণালয়ের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সে সাথে গাজীপুরবাসীকে এই নামকরণের দাবীতে লাগাতার আন্দোলন সংগ্রাম করে তাদের দাবী বাস্তবায়িত হওয়ায় এক বিবৃতিতে কৃতজ্ঞতা জানান।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
নজরুল বর্ষ উদ্যাপন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ!
‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রীর 